চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার মুখে মুখে ‘দহন’-এর প্রশংসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
‘দহন’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী

‘দহন’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী

আসছে ৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দহন’। সমসমায়িক রাজনৈতিক ঘটনা নিয়ে নির্মিত ছবিতে আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। যা প্রকাশের পর প্রশংসায় ভাসছে পুরো ‘দহন’ টিম।

তরুণ নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় দ্বিতীয় ছবি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নিয়ে দারুণ আশাবাদী চলচ্চিত্র প্রেমীরাও। কারণ বৃহস্পতিবার ছবির ট্রেলারটি চমকে দিয়েছে সবাইকে। প্রশংসা করছেন ছবির গল্প নির্বাচন ও নির্মাণশৈলী নিয়ে।

ট্রেলার দেখে অনেকেই আঁচ করতে পারছেন বাংলাদেশের ভয়ঙ্কর রাজনীতির দিকটি। যা হুবুহু রিয়েলেস্টিক ভাবে ‘দহন’-এর কাহিনীতে উঠে এসেছে। এর জন্য বাহবা পাচ্ছেন রাফী।

বিশাল আয়োজন করে বৃহস্পতিবার এফডিসিতে ‘দহন’-এর ট্রেলার লাঞ্চিং অনুষ্ঠান করে জাজ মাল্টিমিডিয়া। যেখানে উপস্থিত ছিলেন ‘দহন’ টিমের সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য সকল কলাকুশলীরাও। উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নবীন প্রবীন মানুষেরাও। ট্রেলার লাঞ্চিংয়ের পর নিজেদের অনুভূতি জানিয়ে মন্তব্য করেছেন অনেকে।

ট্রেলারের প্রশংসা করে ছবিটি যে সুপার হিট হতে যাচ্ছে, সে বিষয়েও ভবিষ্যৎ বাণী করেন চিত্রনায়ক ওমর সানী। তারমতে, এই ছবি টানা কয়েক সপ্তাহ সিনেমা হলে হাউজফুল চলবে।

ওমর সানীর মতো ‘দহন’ নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা অমিত হাসানও। সমসাময়িক রাজনীতিকে চলচ্চিত্রে তুলে ধরায় নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে অভিনন্দন জানান।

ট্রেলার দেখে শুধু চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষরাই নয়, উপস্থিত গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখেও ‘দহন’-এর প্রশংসা শোনা যায়। অনেক বলাবলি শুরু করেছেন, রায়হান রাফীর পরিচালনায় প্রথম ছবি ‘পোড়ামন ২’-এর ব্যবসায়ীক সফলতাকেও ছাড়িয়ে যাবে ‘দহন’!
ট্রেলারে ‘দহন’:

ট্যাগ: আব্দুল আজিজজাজপূজা চেরীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পরবর্তী

করাচীতে চীনা কনস্যুলেটে বন্দুক হামলা করলো কারা?

পরবর্তী

করাচীতে চীনা কনস্যুলেটে বন্দুক হামলা করলো কারা?

ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থিতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT