চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে: জাবি উপাচার্য

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:৪৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮’।

দিবস উপলক্ষে শনিবার সকালে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আয়োজনে পৃথকভাবে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করে দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, চিকিৎসা সেবা সব মানুষের কাছে পৌঁছে দিতে না পারলেও সব মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা সহজে পৌঁছে দিতে হবে।

এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ মেডিকেল সেন্টারে কর্মরত চিকিৎসকগণ অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের আয়োজনে সেমিনারে বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বে মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগসমূহ স্বাস্থ্যসম্মত জীবন যাপনের অন্যতম অন্তরায়। এসকল দুর্যোগের কারণে মৃত্যু ও মৃত্যুজনিত ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। তাই সুস্থ জীবন যাপনের জন্য  প্রত্যেককে ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জনগণের স্বাস্থ্য সেবায় চিকিৎসকদের আরো সদয় ও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, চিকিৎসকরা কেনো জানি জনগণের সেবক হতে চান না। কেবল ডাক্তার হিসেবেই পরিচিতি পেতে চান। দেশে সুষ্ঠু, সুন্দর ও সুস্বাস্থ্য জাতি গঠনের লক্ষ্যে কেবল হাসপাতালের মান নয়, চিকিৎসকদের ব্যবহার ও সেবার মান বাড়াতে হবে।

গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনুপমা আযহারি বলেন, বিশ্বের অর্ধেক মানুষ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত। আবার যারা স্বাস্থ্য সেবা পাচ্ছেন তাদের মধ্যে শতকরা ৯২.৫২ প্রাইভেট স্বাস্থ্য সেবার ওপর নির্ভরশীল। তিনি জনসাধারণের সুস্বাস্থ্য রক্ষায় সরকারি পর্যায়ের চিকিৎসা আরও সহজলভ্য করার আহ্বান জানান।

অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনুপমা আযহারি, বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশীর আহমেদ, রেজিস্টার আবু বকর সিদ্দিক প্রমুখ।

ট্যাগ: বিশ্ব স্বাস্থ্য দিবস
শেয়ারTweetPin100
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র সরকারের সম্মানজনক পুরষ্কার পাচ্ছেন বাংলাদেশের তানজিল

পরবর্তী

তারল্য সঙ্কটের যথার্থ সমাধান

পরবর্তী

তারল্য সঙ্কটের যথার্থ সমাধান

আমার মা শ্রেষ্ঠ জয়িতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT