চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে করোনার ভ্যাকসিন নিতে চান অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আসা ভ্যাকসিন সবার আগেই নিবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন: আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক, আমার লাগবে।

Banglabid

তিনি বলেন: ভ্যাকসিন আসাটা ভালো। আমাদের অনেকেরই বয়স বেশি। ভ্যাকসিন সবার প্রয়োজন। ভ্যাকসিন নিলে আমরা আরও ভালো ফিল করব। কাজ করতে সুবিধা হবে। দেশের অর্থনীতি এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা আরও সহজ হবে।

ভারত থেকে সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন: সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। উৎপাদনকারী যদি বলে একই ভ্যাকসিন, তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।

প্রতি ডোজ ভ্যাকসিনের দাম কত পড়বে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন: প্রতি ডোজ ভ্যাকসিনের দাম কত পড়বে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।

Reneta

তবে ভ্যাকসিনের জন্য অর্থায়ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সংগ্রহ করা হবে।

মুস্তফা কামাল বলেন: বেসরকারিভাবে ভ্যাকসিন আনলে যারা আনবে তারা অর্থায়ন করবে। তবে সরকারিভাবে ভ্যাকসিন আনলে সেখানে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনার ভ্যাকসিনভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ দখলদারদের কাউকে ছাড় দেওয়া হবে না: আতিকুল

পরবর্তী

পিপলস লিজিংয়ের ২৮০ ঋণ খেলাপিকে হাইকোর্টে তলব

পরবর্তী
বিচারপতি

পিপলস লিজিংয়ের ২৮০ ঋণ খেলাপিকে হাইকোর্টে তলব

সালমা-রুমানাদের কোচ হচ্ছেন না ইংল্যান্ডের রবিনসন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT