চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই অপেক্ষায় থাকে ইংল্যান্ডের টুঁটি চেপে ধরতে!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদিনের মাঝে মুদ্রার উল্টো পিঠটাও দেখে ফেলল ইংল্যান্ড। বিশ্বকাপের মাঝপথ পর্যন্ত যারা ছিল শিরোপার অন্যতম দাবিদার, টানা দুই হারে তাদেরই চেপে ধরেছে ছিটকে যাওয়ার শঙ্কা! স্বাভাবিকভাবেই সাবেকদের সমালোচনার তীর ছুটে আসছে মরগানদের দিকে। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত ওপেনার জনি বেয়ারস্টো!

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত চারে আছে ইংল্যান্ড। কাগজে-কলমে সেমির পথ খোলাই। খেলাটা এখনও নিজেদের হাতেই। তবে বাস্তবতা ভিন্ন। নিজেদের শেষ দুই ম্যাচে পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে স্বাগতিকদের। ওই দুই ম্যাচে হারলে, আর বাংলাদেশ-পাকিস্তান বা শ্রীলঙ্কা নিজেদের ম্যাচে কাজের কাজটা ঠিকঠাক করলে, সেমিতে আর ওঠা হবে না ইংলিশদের।

অথচ আসরের মাঝামাঝি সময়েও পরিস্থিতি ছিল ভিন্ন। প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জয় পাওয়ার কত দ্রুত সেমিতে পৌঁছে যাবে স্বাগতিকরা সেটাই ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার কাছে টানা দুই হারের পর পরিস্থিতি পাল্টে গেছে। জেফরি বয়কট থেকে শুরু করে মাইকেল ভন, কেভিন পিটারসেনের চাঁচাছোলা কথায় ধুয়ে যাওয়ার অবস্থা মরগানদের।

যদিও সমালোচনাকে পাত্তা না দিয়ে উল্টো সাবেকদেরই একহাত নিয়েছেন বেয়ারস্টো, ‘এগুলো সবই রঙ্গমঞ্চ। তাদেরকে  অর্থ দেয়া হয় কথা বলার জন্য।’

অস্ট্রেলিয়া ম্যাচের পর মরগানকে ধুয়ে দেন পিটারসেন। অজি পেসার মিচেল স্টার্কের বল ভয় পান ইংলিশ অধিনায়ক, এমন কথা বলে তাকে খোঁচাও দেন সাবেক এ ব্যাটসম্যান। আর বিবিসি-৫ রেডিওকে ভনের ভবিষ্যৎবাণী ছিল, ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ পরিণতির পথে দাঁড়িয়ে ইংল্যান্ড।

ভনকে উল্টো কথায় একহাত নিয়ে বেয়ারস্টোর পাল্টা দাবি, ‘তিনি (ভন) নিজেই বলেছেন যে, তিনি জঘন্য দুটো বিশ্বকাপ খেলেছেন। আর আমরা এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে আছি, দারুণ ক্রিকেট খেলছি।’

‘লোকজন আমাদের হারের অপেক্ষায় বসে থাকে। বহু কারণে তারা চায় না যেন আমরা জিতি। তারা চায় আমরা যেন গো-হারা হারি। তাতে আমাদের টুঁটি চেপে ধরতে তাদের সুবিধা হয়! ইংলিশ জাতিটাই এমন, সবরকম খেলাধুলার ক্ষেত্রেই।’ বেয়ারস্টোর ক্ষোভ ঝরেছে এমন কথাতেই।

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অহিংস আদর্শের ধারক ঝর্ণাধারা চৌধুরীর প্রতি শ্রদ্ধা

পরবর্তী

নচিকেতার কথা-সুরে আশিকুরের গান

পরবর্তী

নচিকেতার কথা-সুরে আশিকুরের গান

'প্রধানমন্ত্রীকে কেনো নির্দেশ দিতে হবে? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়?'

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT