চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী স্নাতকদের জন্য কোড স্প্রিন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
ফাল্গুনি কোড স্প্রিন্ট-আইসিটি শিল্প

আইসিটি শিল্পে সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী স্নাতকদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদা, প্র্যাকটিস এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানানোর জন্য আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজন করা হয়েছে ‘ফাল্গুনি কোড স্প্রিন্ট, ২০১৯’।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এই আয়োজন করছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর ঝিগাতলা ক্যাম্পাসে দু’দিনব্যাপী এটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতকদের তত্ত্বীয় ভিত্তিটা খুব ভালো হয়। কিন্তু কখনো কখনো বাস্তব অভিজ্ঞতার অভাবে আরাদ্ধ জ্ঞান প্রয়োগে সীমাবদ্ধতা তৈরি হয়। এছাড়া পড়ার সময় ইন্ডাস্ট্রি এক্সপোজারের সুযোগও সবাই পায় না। ফলে কিছুটা ঘাটতি থেকেই যায়।

Banglabid

এই স্প্রিন্টের উদ্দেশ্যই হলো অংশগ্রহণকারীদের এই ঘাটতি দূর করতে সাহায্য করা এবং ইন্ডাস্ট্রির কিছু মৌলিক প্র্যাকটিসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ এবং আইটি ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার প্রকোশলী হিসাবে যোগ দিতে আগ্রহীদের জন্যই এই স্প্রিন্ট বলে জানিয়েছেন বিডিওএসএন’র স্নাতক কর্মসূচির সমন্বয়কারী মাহবুবা সুলতানা। তিনি জানান, এই স্প্রিন্ট থেকে নির্বাচিতদের পাঠাও, কোভ্যালেন্ট এআই, এসওএল শেয়ার, গেইজ টেকনোলজি, ব্যাকপ্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও ফেলোশিপের সুযোগ দেওয়া হবে।

এই আয়োজনের সঙ্গে যুক্ত ঢাকায় অফিস আছে এমন সিলিকনভ্যালি স্টার্টআপ কোভ্যালেন্ট এআই’র প্রধান কারিগরি কর্মকর্তা তারিক আদনান মুন তার ঢাকায় অফিস স্থাপনের অভিজ্ঞতা বর্ণণা করতে গিয়ে বলেন, ‘আমাদের দেশে মেধাবী সফটওয়্যার প্রকৌশলী রয়েছে। কিন্তু উচ্চ আইকিউ ও কারিগরি দক্ষতা থাকা সত্ত্বেও অনেকেরই প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্কিল ও সাইকেল সম্পর্ক ধারণা কম।’

Reneta

তিনি মনে করেন এই আয়োজনটি স্থানীয় টেকি স্নাতকদের একটি সুযোগ করে দিচ্ছে। তিনি আরও জানান, এর মাধ্যমে নির্বাচিতদের কোভ্যালেন্ট আইটি একমাসের নিবিড় প্রশিক্ষণ দেবে এবং এরপর তাদের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পেতে সহায়তা করবে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘আমাদের দেশে সফটওয়্যার ফিনিশিং স্কুলের ধারণাটি পোক্ত হয়নি। তাছাড়া পড়াশোনার সময় ইন্ডাস্ট্রির সঙ্গেও সে অর্থে সংশ্লিষ্টতা তৈরি হয় না। এই উদ্যোগটি সেই অভাব পূরণ করবে। তিনি আশা করেন, কারিগরি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এ ধরনের আয়োজনকে আরও বড় আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব।

অংশগ্রহণে আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন goo.gl/Ubi7yu এই ঠিকানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT