চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভাষা শিক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

দেশে ডিজিটাল পদ্ধতিতে ভাষা শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত ‘ভাষাগুরু’ সফটওয়্যারের মাধ্যমে ভাষা শিক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে।

দেশের ৬৪টি জেলার ১ হাজার ২৪ জন শিক্ষককে আরবি, জাপানি, ইংরেজি, স্পেনিশ এবং জার্মানিসহ ৯টি ভাষার ওপর পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি বিভাগের কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক প্রকল্পের অধীনে বুয়েট এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Banglabid

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার ঢাকায় বুয়েটের সিএসই বিভাগের ল্যাবে ভাষা প্রশিক্ষণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে টেলিযোগাযোগমন্ত্রী দেশের তৈরি সফটওয়্যারের মাধ্যমে এ ধরনের কর্মসূচিকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলেন, সফটওয়্যারের মাধ্যমে ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের উদ্ভাবিত এই সফটওয়্যারটি জানামতে পৃথিবীতে এটিই প্রথম। দেশের মানুষ বুয়েটের এই উদ্ভাবনের জন্য বুয়েটের কাছে কৃতজ্ঞ।

“এই অর্জন ডিজিটাল বাংলাদেশের অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। তিনি বাংলাদেশকে সিঙ্গাপুরের লিকুয়ান এবং মালয়েশিয়ার ড. মাহাথির মোহাম্মদের মতই এগিয়ে নিয়ে গেছেন। ৫৫০ ডলারের মাথা পিছু আয়ের বাংলাদেশকে গত দশ বছরে ১ হাজার ৭৫২ ডলারের মাথা পিছু আয়ের দেশে পৌঁছে দিয়েছেন।”

Reneta

তিনি আরো বলেন, একজন নেতা কী পরিমাণ দূরদৃষ্টি সম্পন্ন হলে ভিশন ২০২১, ভিশন ২০৪১ এবং বদ্বীপ পরিকল্পনা ২১০০ সাল প্রণয়ন করতে পারেন তা বলার অপেক্ষা রাখেনা।”

‘বাংলাদেশের ২৩ বছর আগে স্বাধীন হওয়া দু‘টি দেশের তুলনায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন মেয়াদের ১৫ বছরের শাসনে উন্নয়নের প্রায় প্রতিটি সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।’

এধারা আগামী পাঁচ বছর অব্যাহত থাকলে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশের কাতারে পৌঁছুবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মোস্তাফা জব্বার।

তিনি প্রশিক্ষনার্থীদের প্রতি প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানে বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় যথাযথ অবদান রাখার আহ্বান জানান।

দেশের কর্মক্ষম শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে গড়ে তুলতে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মোস্তাফা জব্বার বলেন, জাপানসহ পৃথিবীর অনেক দেশের শতকরা ৬৫ ভাগ জনগোষ্ঠী প্রবীন। ঐ সকল দেশের শ্রমবাজারে উপযোগী মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিহার্য।

তিনি পর্যায়ক্রমে দেশব্যাপী প্রতিষ্ঠিত ডিজিটাল ল্যাবগুলোতে ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণের পাশাপাশি উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভাষা শিক্ষা প্রদান করা হবে বলে জানান।

বুয়েটের সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মোস্তফা আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েট ভিসি প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং আইসিটি বিভাগের মহাপরিচালক খাইরুল আলম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্বশুরবাড়িতে নিখোঁজ ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

পরবর্তী

নিজে মরে বাঁচালেন বহু প্রাণ

পরবর্তী

নিজে মরে বাঁচালেন বহু প্রাণ

বাংলাদেশ দলে ফিরলেন লতা ও সুপ্তা

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT