চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় বসছে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য আলোকসজ্জা ও আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হবে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’।

জমকালো আয়োজনে অনুষ্ঠানটি হতে যাচ্ছে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়। চ্যানেল আই প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি।

চলতি বছরের চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর উপর ভিত্তি করে সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই কর্তৃপক্ষ। যেখানে জুরি বোর্ডের রায়ে নির্বাচিত হবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী।

দুটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ মোট ২৩টি ক্যাটাগারিতে দেয়া হবে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’।

যেখান থেকে নারী/পুরুষ দুই ক্যাটাগরিতে নির্বাচিত হবেন বেস্ট রাইজিং স্টার। থাকছে বেস্ট কনন্টেন ক্রিয়েটর, বেস্ট ই-কমার্স, বেস্ট ডিজিটাল পার্সন অব দ্য ইয়ার, বেস্ট সোশ্যাল ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার, বেস্ট স্টার্ট আপ অব দ্য ইয়ার ক্যাটাগরি।

এ বছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং শ্রেষ্ঠ ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড ২০২০ পাচ্ছেন এয়ার ভাইস মার্শাল জনাব মো. মফিদুর রহমান।

‘সেইফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’র প্রকল্প পরিচালক ইফতেখার মুনিম। তিনি বলেন, চ্যানেল আই যে কোনো আয়োজন সাফল্যের সঙ্গে সম্পন্ন করে আসছে। আশা করছি, ‘সেইফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ স্বচ্ছভাবে সম্পন্ন হবে এবং অ্যাওয়ার্ডটি মর্যাদা সম্পন্ন হবে।

ট্যাগ: ওয়েব সিরিজচলচ্চিত্রচ্যানেল আইনাটকমিউজিক ভিডিওমিডিয়া অ্যাওয়ার্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউড ফেক একটি জায়গা: ইমরান হাশমি

পরবর্তী

ধোনির আরেকটি রেকর্ড নিজের করে নিলেন কোহলি

পরবর্তী

ধোনির আরেকটি রেকর্ড নিজের করে নিলেন কোহলি

অভিনেত্রী ও টম ও জেরি চরিত্রের অ্যানিমেটেড ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকার প্রেক্ষাগৃহে ‘টম এন্ড জেরি’

সর্বশেষ

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT