চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানরা হারের দুঃখ ভুলতে সাহায্য করে মেসিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পর কোপা ডেল রের ফাইনালে পরাজয়। দুই সপ্তাহেরও কম ব্যবধানে দু’বার বড় ধরনের ধাক্কা লিওনেল মেসি ও বার্সেলোনার। এমন হার পোড়ায় মেসিকে। আর্জেন্টাইন সুপারস্টার বলছেন, পরাজয়ের দুঃখ ভুলতে তার সন্তানরা সাহায্য করে।

ক্যারিয়ারের পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মরিয়া মেসি লিভারপুলের কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছেন। পরে কোপা ডেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হেরে যায় বার্সা।

অ্যান্তোনেল্লা-মেসি দম্পতির ঘরে তিন সন্তান- থিয়াগো, মাতেও এবং সিরো। ফক্স স্পোর্টসকে সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে মেসি বলেছেন, ‘পরাজয় আমাকে কষ্ট দেয় এবং আমি তাদের (সন্তানদের) সঙ্গে অন্যভাবে সেটি কাটিয়ে উঠি। ২০১২ সালে যখন থিয়াগো জন্মগ্রহণ করে, আমি বুঝে গেছি ম্যাচের ফলাফল নয় বরং অন্যকিছু আমার অগ্রাধিকার। এটি (পরাজয়) আমাকে কষ্ট দেয়। কিন্তু যখন ঘরে ফিরি, আমার সন্তানদের এবং স্ত্রীকে দেখি, তখন এটি কাটিয়ে উঠি।’

Banglabid

সন্তানের বাবা হওয়ার আগে কী করতেন- এমন প্রশ্নের জবাবে কিং লিও বলেন, ‘এর আগে আমি বাসায় এসে নিজের রুমের দরজা বন্ধ করে দিতাম, টিভি দেখতাম না, খেতামও না। কিন্তু এখন খাবারের টেবিলে সন্তানদের প্রতি আমার দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমি এখনো পরাজয়ের বেদনায় দগ্ধ হই, কিন্তু সেটি অন্যভাবে মোকাবেলা করি।’

বিশ্বকাপে একবার ও তিনবারের কোপা আমেরিকান রানার্সআপ মেসি নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের আরেকটি সুযোগ পাচ্ছেন। জুনের মাঝামাঝিতে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার আসর বসবে। ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপপর্বে আকাশী-নীলদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT