চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদস্য তালিকায় শাকিব, ভোটাধিকারও বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A

প্রযোজক পরিবেশক সমিতির আসন্ন নির্বাচন কেন্দ্র করে ২৪ মার্চ ভোটার তালিকা হাল নাগাদের সময় বাদ পড়ে শাকিব খানের নাম। আয়করের কাগজটি জমা না দেয়ার প্রাথমিকভাবে তার নাম ওঠেনি।

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৪ টায় রাজধানীর পল্টনে প্রযোজক সমিতির অফিসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে, শাকিব খানের নাম। তাই আসন্ন নির্বাচনে তার ভোট প্রদান অথবা প্রার্থী হওয়া নিয়ে আর কোনো বাঁধা থাকছে না।

এরআগে দুই প্রযোজক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরী করেন। সেসময় তারা রটিয়েছিলেন, শাকিব খান ভোট দিতে পারবেন না! এও বলেছিলেন, প্রযোজক সমিতি থেকে শাকিবের সদস্যপদ বাতিল করা হয়েছে! কিন্তু প্রযোজক সমিতির দায়িত্বে থাকা কর্মকর্তারা বরাবরই বলেছিলেন, শাকিবের ভোটাধিকার ও প্রযোজক সমিতির সদস্যপদ বাতিল হয়নি।

Banglabid

সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র রায় চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। শাকিব সাহেবের (শাকিব খান)-এর নাম তালিকায় আছে। নোটিশ বোর্ডে ঝুলানো আছে। তার সব কাগজপত্র পেয়েছি। আর কোনো সমস্যা নেই।

”শাকিব খানসহ আপিলের মাধ্যমে ভোটার তালিকায় ১৩ জন সাধারণ সদস্যের নাম উঠেছে এবং সহযোগী সদস্য হিসেবে নাম উঠেছে ৯ জনের। এর ফলে নির্বাচনে চূড়ান্ত তালিকায় সহযোগী সদস্য হিসেবে ৮৮ জনের নাম এসেছে এবং সাধারণ সদস্য হিসেবে নাম এসেছে ১৫৯ জনের। সব মিলিয়ে প্রযোজক পরিবেশক সমিতির ভোটার হচ্ছেন ২৪৭ জন।”

জানা গেছে প্রযোজক সমিতিতে প্রয়োজনীয় কাগজপত্রে জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেন শাকিব খান। আপিলটির পরিপ্রেক্ষিতে তাকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে।

Reneta

আগামী ২১ মে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। গত বছরের মার্চ থেকে এই সমিতি নেতৃত্বশূন্য। তারপর থেকে খুঁড়িয়ে চলছিল চলচ্চিত্রের ‘মাদার অর্গানাইজেশন’ নামে পরিচিত এই সমিতির কার্যক্রম।

শাকিব খান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নিয়মিত ছবি নির্মাণ করে আসছেন। তার প্রযোজিত হিরো দ্য সুপারস্টার, পাসওয়ার্ড, বীর ছবিগুলো প্রতিটি ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করেছে। বর্তমানে তিনি আমেরিকা অবস্থান করছেন।

সেখানে নিজের প্রযোজনায় নির্মাণ করছেন ‘রাজকুমার’ নামের নতুন ছবি। হিমেল আশরাফের পরিচালনায় এ ছবির নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসওয়ার্ডপ্রযোজক সমিতিবীরভোটলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT