চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থের সাফল্যে মুখ বেজার রোনালদোর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১০, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান নেশনস কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন পর্তুগাল। রোববার রাতে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ। বেনার্দো সিলভার পাস থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস।

সেমিফাইনালে হ্যাটট্রিক করে দলকে ফাইনালে তুলেছিলেন রোনালদো। চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচেও ভালো খেলেছেন। স্বভাতই মনে করেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবেন। শেষ বাঁশি বাজার পর রোনালদোসহ পুরো পর্তুগাল দলই উৎসবে মাতে। কিন্তু পুরস্কার ঘোষণায় ঘটে বিপত্তি। হঠাৎতই আঁধারে ঢেকে যায় সিআর সেভেনের হাসিমাখা মুখ!

পর্তুগালের হাতে শিরোপা তুলে দেয়ার আগে প্রথমে ম্যাচসেরার নাম ঘোষণা হয়। ম্যাচসেরা রুবেন ডায়াস। পর্তুগিজ ও বেনফিকা ডিফেন্ডারের নামের পরে টুর্নামেন্ট সেরার নাম ঘোষণা করা হয়। প্রথম আসরের সেরা হন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বেনার্দো সিলভা।

Banglabid

টুর্নামেন্ট সেরার নাম ঘোষণার সময় সিলভার পাশেই দাঁড়িয়েছিলেন রোনালদো। সঙ্গে সঙ্গেই অভিব্যক্তি পরিবর্তন হয়ে যায় জুভেন্টাস তারকার।

হতাশার কারণে যেভাবে মাথায় হাত দেন তাতে প্রথম তার অভিব্যক্তি দেখে মনে হয়, উয়েফার এই সিদ্ধান্ত ভুল। পরক্ষণেই অবশ্য মুখে বিকৃতি সহকারে একটু হাসি দেন রোনালদো।

সামান্য আগেও যিনি অন্যদের সঙ্গে হাসি-ঠাট্টা করছিলেন, পুরস্কার ঘোষণা পরই তার সেই দুষ্টুমিভরা মুখ বেজার হয়ে যায়! দলের অন্যরা যখন সিলভাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন মুখ ভার করে দাঁড়িয়েছিলেন রোনালদো।

Reneta

এদিকে, এই ম্যাচেই আরও একটি কারণে শিরোনাম হন রোনালদো। ম্যাচ শেষে নেদারল্যান্ডস দল যখন হতাশায় আচ্ছন্ন, ঠিক তখনই আয়াক্স তারকা ডি লিটকে জুভেন্টাসে যোগ দেয়ার প্রস্তাব দেন সিআর সেভেন।

টিভি ফুটেজে দেখায়, ম্যাচ শেষেই ডি লিটের সঙ্গে একটু সময় নিয়েই কিছু বলছেন রোনালদো। পরে ডাচ তারকাই নিশ্চিত করেছেন যে, তাকে জুভেন্টাসে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ডাচ টিভি চ্যানেল ‘নোস’কে ডি লিট বলেন, ‘আমি প্রথমে কিছু বুঝিনি। যখন বুঝলাম, তখন ছোটখাট একটু ধাক্কা খেয়ে হেসে ফেলি। তবে আমি কিছুই বলিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপিয়ান নেশন্স লিগরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাটির নিচে লুকিয়ে থাকা শহর ডেরিংকুয়ো

পরবর্তী

ভিন্ন কারণ দেখিয়ে দুদকের সেই পরিচালককে সাময়িক বরখাস্ত

পরবর্তী
টিআইবি-দুদক-ডিআইজি মিজান-ঘুষ-তদন্ত

ভিন্ন কারণ দেখিয়ে দুদকের সেই পরিচালককে সাময়িক বরখাস্ত

পরিশ্রমেই ‘সমাধান’ খুঁজছেন তামিম

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT