চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্জয়ের নামে সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন এক নারী ভক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

শোবিজ অঙ্গনের মানুষদের ভক্তের সীমা নেই। বিচিত্র ধরনের ভক্ত অনুরাগী তাদের! বিভিন্ন তারকা অভিনেতা-অভিনেত্রীর পাগলাটে ভক্তের খোঁজ খবর প্রায়শই চোখে পড়ে সংবাদে। কিন্তু এবার যেনো এক ব্যতিক্রমি ভক্তের খোঁজ পাওয়া গেল। এমন কাণ্ডে রীতিমত আকাশ থেকে পড়েছেন তারকা নিজেই!

ঘটনাটি ঘটেছে মূলত বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে। কারণ, মৃত্যুর আগে তারই এক নারী ভক্ত তার জীবনের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সঞ্জয়ের নামে উইল করে দিয়ে গেছেন। যে ঘটনাটি রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে গোটা ভারতে। ভক্তের এমন অভূতপূর্ব কাণ্ডে হতবাক সঞ্জয় নিজেও!

মুম্বাই মিররের মতে নারী ভক্তের নাম নিশি হরিশচন্দ্র ত্রিপাঠি। তিনি বাস করতেন মুম্বাইয়ের মালাবার হিলসে। একনিষ্ঠভাবে তিনি ছিলেন সঞ্জয় দত্তের প্রবল অনুরাগী। গত ১৫ জানুয়ারি ৬২ বছর বয়সে মৃত্যু হয় তার। আর মৃত্যুর ঠিক আগেই নিজের সমস্ত সম্পত্তি তিনি দান করে দিয়ে গেছেন অভিনেতা সঞ্জয় দত্তের নামে। আর এ বিষয়টি জানা যায়, নিশি ত্রিপাঠির মৃত্যুর পর যখন পরিবারের সদস্যদের সামনে উইলটি পড়া হয়। আর নিশির এমন কাণ্ডে অবাক হন তার পরিবারের মানুষেরাও!

Banglabid

সম্পত্তি উইল করে যাওয়ার এমন খবর সম্প্রতি সঞ্জয়কে জানায় মুম্বাই পুলিশ। আর এটা জানার পর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সঞ্জয় নিজেও। তার মতে, ভক্তের অনেক পাগলামি আমি দেখেছি। অনেককে দেখেছি নিজের সন্তানের নাম আমার নামে রাখতে। কিন্তু এই প্রথম দেখলাম নিজের সম্পত্তিও লিখে দিতে! এমনটা কখনো ভাবতেই পারিনি।

এদিকে উইল করা সম্পত্তি সঞ্জয় রাখবেন না বলেও জানিয়েছে তার আইনজীবী। ইতিমধ্যে উইল করে যাওয়া সম্পত্তি ভক্তটির পরিবারের অন্য সদস্যদের কাছে যথাযথভাবে বুঝিয়ে দিতে কাজ করছেন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT