চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সক্ষমতা অর্জনে ডিজিটাল ট্রান্সফরমেশনে গুরুত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৮, মে ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও বিশ্লেষকরা অনলাইনে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক মহামারি সৃষ্ট প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব এবং ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ব্যবধান দূরীকরণে ডিজিটাল ট্রান্সফরমেশনের ভূমিকা নিয়ে আলোকপাত করেছেন বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার ‘ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে’ উপলক্ষে ‘অ্যাকসেলেরেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ডিউরিং চ্যালেঞ্জিং টাইমস’ শীর্ষক ওয়েবিনারের এ মতামত ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। ওয়েবিনারের আয়োজন করে গ্রামীণফোন এবং দ্য ডেইলি স্টার।

প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আইসিটি খাতে বাংলাদেশ অভুতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছে। ডিজিটাল বিশ্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে আমাদের সংশ্লিষ্ট অংশীজনদের সাথে অংশীদারিত্বে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।’

Banglabid

তিনি বলেন, ‘আমরা প্রমাণ করেছি কোভিড-১৯ এর মতো সঙ্কট মোকাবিলায় ডিজিটাল রূপান্তর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেশের আর্থ-সামাজিক সকল কার্যক্রম চলমান রাখতে আমাদের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানসহ অন্যান্য ইন্টারনেট-ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নানাভাবে অবদান রেখে চলেছে। একসাথে আমরা অনেকদূর এগিয়েছি; তবে, আমাদের এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। একসাথে কাজের মাধ্যমে আমরা এ সঙ্কটকালীন সময়ে টেকসই উপায় খুঁজে পাবো। আমরা এখন এক নতুন বিশ্বের অংশ যেখানে আগের মতো সরাসরি অনেক কিছুই করা যাবে না; তাই, অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে মানুষকে সহায়তার এখনই সময়।’

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বাংলাদেশ অনেক আগেই ডিজিটালাইজেশনের গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। এজন্য, আমরা সুফলও ভোগ করছি। বৈশ্বিক মহামারি চলাকালীন এটা আরও স্পষ্ট হয়েছে এবং একইসাথে ডিজিটাল রূপান্তরে আমাদের প্রচেষ্টা বহুগুণে বেড়ে গিয়েছে। তাই, কানেক্ট ২০৩০ এজেন্ডা আর সরকারের ২০৪১ লক্ষ্য একই সূত্রে গাঁথা। আমরা এসডিজি লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল রূপান্তরের সর্বোচ্চ সুবিধা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এমতাবস্থায়, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে আমরা টেলিকম প্রতিষ্ঠানগুলোতে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি।’

গ্রামীণফোন লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও এবং চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘১০ কোটিরও বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে আমরা দ্রুত ও দৃপ্ত পদক্ষেপে ডিজিটাল রূপান্তর এবং কানেক্টেড ও অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগিয়ে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে সকল ক্ষেত্রে সবার জন্য প্রযুক্তিগত সুবিধা নিশ্চিতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের শতভাগ নেটওয়ার্ক উচ্চগতির ফোরজি কাভারেজ সক্ষম করে তোলার ঘোষণা দেয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করেছি। কানেক্টিভিটির বিস্তৃতি এবং এর সুবিধা সব জায়গায় নিশ্চিত করার বিষয়টি আমাদের তরুণদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে, তারা ভবিষ্যতের নতুন রূপদান করতে পারবে। আমাদের শুধু এটা নিশ্চিত করতে হবে, আমরা যেনো তাদের সঠিক টুলের মাধ্যমে সঠিক মানসিকতায় প্রস্তুত করে তুলতে পারি।’

Reneta

ওয়েবিনারে ‘অ্যাকসেলেরেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ডিউরিং চ্যালেঞ্জিং টাইমস’ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) রিজিওনাল ডিরেক্টর আতসুকো ওকুদা।

তিনি বলেন, আইসিটি খাতের উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের উন্নত বিশ্বে সবাইকে সংযুক্ত করার বৈশ্বিক লক্ষ্যই হচ্ছে কানেক্ট ২০৩০ এজেন্ডা। মূলপ্রবন্ধে ওকুদা পরিকল্পনার পাঁচটি কৌশলগত লক্ষ্য এবং ডিজিটাল সহযোগিতার আটটি প্রয়োজনীয় ক্ষেত্রে রূপরেখা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, তিনি বৈশ্বিক আইসিটি সূচকের সামগ্রিক ধারণা, ডিজিটাল যুগে বাংলাদেশের অর্জন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারের হার, আইসিটি উন্নয়ন ত্বরাণ্বিত করার বিভিন্ন ক্ষেত্র ও এক্ষেত্রে প্রতিবন্ধকতা, আইটিইউ’র বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক, ই-গভর্নমেন্ট সমীক্ষা, গিগার মাধ্যমে স্কুলগুলোকে সংযুক্ত করা এবং শিক্ষাক্ষেত্রে বৈশ্বিক মহামারি সৃষ্ট বৈষম্য নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, তিনি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা বিষয় তার বক্তব্যে তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী; বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর; ব্র্যাক ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী মোমিনুল ইসলাম; এবং সেবা এক্সওয়াইজেড’র প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম ওয়েবিনারে অংশগ্রহণ করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। ওয়েবিনারে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইজারের ভ্যাকসিন একমাস পর্যন্ত ফ্রিজে রাখা যাবে

পরবর্তী

শিখা প্রজ্জ্বলিত করুক শত রোজিনা

পরবর্তী
আতঙ্কিত নারী কাঁদছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখা প্রজ্জ্বলিত করুক শত রোজিনা

বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীর ছবি, রিয়াজ ও মম, একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন লাগলো রিয়াজ-মম জুটির ‘এক কথার মানুষ’?

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT