চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার হলো কবর, স্পষ্ট করে লেখা নায়ক মান্নার আদ্যপান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
নায়ক মান্নার স্মরণে শ্রদ্ধা জানাতে ফুলেল অর্ঘ্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝকঝকে পরিবেশ। চারপাশে ইটের দেয়াল। দেখে বোঝা যাচ্ছে সদ্য শেষ হয়েছে সংস্কার। নামফলকে স্পষ্ট করে লেখা নায়ক মান্নার আদ্যপান্ত।

বুধবার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মান্নার কবরটি সংস্কার করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মান্না পত্নী শেলী মান্না। তিনি জানান, এটি পারিবারিক কবর। মান্নার পিতা, মাতা, দাদি, চাচী, বোনসহ তালুকদার বংশের অনেকের কবর আছে। তাদের মাঝে চির ঘুমে শুয়ে আছেন মান্না।

মান্নার কবরের স্মারক পাথর, বাংলার চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ
চিত্রনায়ক মান্নার কবর

তবে এই জায়গাটি আগে বৃষ্টি এলেই পানিতে তলিয়ে যেত। যেহেতু বংশীয় কবরস্থান, তাই এককভাবে সংস্কারের সিদ্ধান্ত চাইলেও এতদিন নিতে পারেননি বলে জানিয়েছেন শেলী মান্না।

চ্যানেল আই অনলাইনকে শেলী মান্না বলেন, পানিতে তলিয়ে থাকতো বলে এই কবরস্থান তিনবার মাটি ফেলে উঁচু করা হয়েছে।মান্নার চাচা কানাডাপ্রবাসী সাফি তালুকদার দীর্ঘদিন বাইরে থাকার কারণে সংস্কারের কাজটি শেষ করতে পারিনি। উনি দেশে আসার পর গত সপ্তাহে সংস্কারের কাজটি সম্পন্ন করা হয়। এরমধ্যে অনেকেই ভুল তথ্য ছড়িয়ে বিষয়টি ভিন্নভাবে ছড়িয়েছে।

মান্নার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তার স্ত্রী শেলী মান্না

‘আমরা মানুষের নেগেটিভ মন্তব্যে জর্জরিত হয়েছি। আমাদের ভেতরটা ক্ষতবিক্ষত হয়েছে। মান্নার পরিবারকে মানুষ না জেনে অসম্মানিত করেছে। মান্নার যারা অনুরাগী তাদের কাছে আমার অনুরোধ, না জেনে বুঝে আপনারা ভুল তথ্য ছড়াবেন না।’

শেলী মান্না বলেন, মান্না শুয়ে আছে উত্তরদক্ষিণে, সেদিকের মুখটা খোলা নেই। একটি দেয়াল দিয়ে আটকানো। নায়ক মান্নার অগণিত ভক্তকূল যারা প্রতিনিয়ত আসবে, কবর জিয়ারত করবে তারা কোথায় দাঁড়িয়ে সেটা করবে? সেখানে তার কর্মজীবন নিয়ে কিছু জিনিস লেখা আছে, দাঁড়িয়ে পড়তে পারবে না। সমস্যাটা এখানেই! তাই এই সমস্যা সমাধানের অনুরোধ জানাই।

শেলী মান্না বলেন, ‘কবর দেখতে ও কবর জিয়ারত করতে অনেকটা ঝামেলা হবে। এমনকি ভেতরে যাওয়ার অনুমতি না পেলে দূরদূরান্ত থেকে আসা মান্না ভক্তরা তার সমাধিস্থলটি দেখতে পারবেন না। মান্নার চাচার প্রতি আমার বিনীত অনুরোধ যেন প্রাচীরটা খুলে দেয় অথবা জানালার মতো একটি জায়গা করে দেয় ভক্তদের সহজে দেখার ব্যবস্থা করে দিতে।’

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেন মান্না। তিনি সফল নায়কের পাশাপাশি ছিলেন সফল প্রযোজক। মান্নার ১৪ তম মৃত্যবার্ষিকী দিনটিতে তাঁকে স্মরণ করে টাঙ্গাইল ও ঢাকায় থাকছে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন হয়েছে।

মান্নার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্ত্রী শেলী মান্না সহ স্থানীয় অনেকে। বুধবার বিকেলে এলেঙ্গায় মান্নার কবর সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন শেলী মান্না।

ছবি: নাহিয়ান ইমন

ট্যাগ: অভিনেতাকবরকবরস্থানচিত্রনায়কটাঙ্গাইলমান্নালিড বিনোদনসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টিভিতে চ্যাম্পিয়ন্স লিগের গান শুনে রেগে গিয়েছিলাম’

পরবর্তী

ভিয়েতনামে দুই বছরে ১৭০ মানবাধিকার কর্মী আটক

পরবর্তী
Vietnamese woman holding a sign about human rights in a park. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে দুই বছরে ১৭০ মানবাধিকার কর্মী আটক

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের ছবি, গুম আতঙ্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকুরি থেকে অপসারিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গুম আতঙ্কে

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT