চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশ জাতীয় সংসদে প্রথম বক্তব্যে যা বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সারাদেশের ভোটাররা আমাদের সংসদ সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করে এ সংসদে পাঠিয়েছেন। আমরা তাদের স্বার্থ সংরক্ষণ করবো।  আমাদের লক্ষ্য হবে সারাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখার পাশাপাশি মাদকমুক্ত, জঙ্গিমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি উন্নত দেশ গড়ে তোলা এবং দেশের মানুষের জন্য শান্তি নিরাপত্তা নিশ্চিত করা।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার প্রথম বক্তব্যে তিনি একথা বলেন।

সংসদে দাড়িয়ে তার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন: একাদশ সংসদে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আজকে সে সংসদ আপনাকে স্পিকার হিসেবে নির্বাচিত করেছে এবং ডেপুটি স্পিকার হিসেবে ফজলে রাব্বী সাহেবকে নির্বাচিত করেছে। আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি এবং ৩০ লক্ষ শহীদ এবং আমরা চলার পথে যাদেরকে হারিয়েছি সংসদ সদস্যসহ তাদেরকে আমি স্মরণ করছি।

Banglabid

গণতান্ত্রিক ধারা অব্যহত থাকলে দেশ এগিয়ে যায় মন্তব্য করে তিনি বলেন: তরুণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। একটি সফল নির্বাচনের মধ্য দিয়ে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। আপনি তৃতীয় বারের মতো স্পীকার নির্বাচিত হয়েছেন।অতীতেও দুইবার সফলতার সাথে সংসদ পরিচালনা করেছেন। সংসদ নেতা হিসাবে আমাদের সকল সদস্য যেন সকল সমান ভাবে সুযোগ পায় সরকারি দল এবং বিরোধী দল সেটা আপনি দেখবেন এবং আপনার সকল প্রকাশ সহযোগিতা আমি করব। সে আশ্বাস আমি দিচ্ছি। গণতন্ত্র একটি দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে এ সত্য প্রমাণিত। আর্থসামাজিক ক্ষেত্রে এগিয়ে গিয়ে আজ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। এ ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো সেটাই আমাদের লক্ষ্য।

সংসদ নেতা আরও যোগ করেন: মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি বিরোধী দলের নেতাকে এতোটুকু বলতে চাই গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ। আমরা এতটুকু বলতে পারি যে আপনাদের এই ধরনের গঠনমূলক সমালোচনায় আমরা কোন ধরনের বাধা সৃষ্টি করবো না। অতীতেও আমরা যখন সংসদে ছিলাম একটি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে দশম সংসদ তারা কার্যক্রম পরিচালনা করেছে। যার সুফল দেশবাসী পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT