চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধানের সাম্প্রদায়িক ধারা বাতিলের দাবিতে গণসমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ৩০, জুন ২০১৬
রাজনীতি
A A

সংবিধান থেকে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল, জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক সকল রাজনীতি নিষিদ্ধকরণসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে ‘বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি’।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বারবার দাবি করা সত্ত্বেও এবং উচ্চ আদালতের সুনির্দিষ্ট রায়ের পরও মহান সংবিধানে সাম্প্রদায়িক ধারাগুলো এখনও বাতিল করা হয়নি। মুক্তিযুদ্ধের চার মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতাকে পুনঃপ্রতিষ্ঠিত না করে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়েছে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে ধর্মভিত্তিক রাজনীতিও নিষিদ্ধ করা হয়নি। এর ফলে, মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধীতাকারী যুদ্ধাপরাধী দল জামায়াত-শিবির সহ বিভিন্ন সাম্প্রদায়িক দল অপরাজনীতির মাধ্যমে দেশে সাম্প্রদায়িকতরা বিষবাষ্প ছড়িয়ে চলেছে।

বক্তারা আরো বলেন, বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করা মানেই বাংলাদেশকে অস্বীকার করা। মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধানকে বারবার কাঁটাছেড়া করার মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সুসংগঠিত সংবিধান ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, অনেকেই বিতর্ক উত্থাপন করে থাকেন হাইকোর্ট কোনো আইন সংশোধন করতে পারে না। হাইকোর্ট কোনো আইন সংশোধন করেনি। জিয়াউর রহমান ও এরশাদ কর্তৃক অবৈধভাবে যে সংশোধন করা হয়েছিল সেগুলো বাতিল করেছে মাত্র।

এসব বন্ধের দায়িত্ব সরকারের মন্তব্য করে সমাবেশে বক্তারা অবিলম্বে বাহাত্তরের সংবিধানকে অবিকৃতভাবে পুনঃপ্রতিষ্ঠা করার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক বদিউর রহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভসহ অন্যান্যরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৮ বছরের শিক্ষকতায় উজ্জ্বল অধ্যাপক গোলাম রহমান

পরবর্তী

সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিদেশী গোয়েন্দা সংস্থা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিদেশী গোয়েন্দা সংস্থা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যান ইউতে মরিনহো-ইব্রা রসায়ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT