চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও জয়ের পথে ট্রুডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডার জাতীয় নির্বাচন-সংখ্যাগরিষ্ঠতা

কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি তুলনামূলক বেশি আসন নিয়ে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। তবে ভোটগণনা শেষ না হলেও এখনই বোঝা যাচ্ছে, দ্বিতীয় মেয়াদে জয় পেয়ে গেলেও এবার আর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দলটি।

সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম আসন নিয়ে ‘সংখ্যালঘু সরকার’ গঠনের অর্থ হলো দলটিকে বিভিন্ন আইন ও নীতিমালা বিষয়ক সিদ্ধান্তের জন্য পার্লামেন্টে আসন পাওয়া অন্যান্য দলের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। ক্ষমতায় থাকার জন্য ট্রুডো ও তার দলকে অন্যান্য দলের ওপর নির্ভর করতেই হবে।

এবারের নির্বাচনের প্রাথমিক ভোটগণনা অনুসারে, ক্ষমতাসীন লিবারেল পার্টি পেয়েছে ১৫৭টি আসন। তার সঙ্গে ১২১টি আসন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে বিরোধী দল কনজার্ভেটিভ পার্টি। ২০১৫ সালের নির্বাচনে লিবারেল পার্টি ১৮৪টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছিল। ওই সময় কনজার্ভেটিভরা পেয়েছিলেন ৯৫টি আসন।

এবারের নির্বাচনে পপুলার ভোটের হিসাবে কনজার্ভেটিভরা এগিয়ে থাকলেও মোট আসনের হিসাবে পিছিয়ে রয়েছেন।

কানাডার সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে ৩৩৮টি আসনের মধ্যে অন্তত ১৭০টি জয় করতে হবে। সংবিধান অনুসারে ২৯৫টি নির্বাচনী জেলার প্রত্যেকটিতে একটি আসন ছাড়াও বিভিন্ন শর্ত ও প্রয়োজনের প্রেক্ষিতে কিছু অতিরিক্ত আসনের বরাদ্দ রয়েছে। তাই সবগুলোতেই আলাদা করে আসন হিসেবে নির্বাচন হয় এবং সবগুলো আসন মিলেই গণনা করে সরকার গঠন হয় কানাডায়।

৩৩৮টি আসন নির্বাচনের ফলাফলের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর নির্বাচিত সংসদ সদস্যরা ১০৫ জন সিনেট সদস্য নির্বাচন করেন।

Reneta

ফলাফল অনুসারে আপাতত তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ব্লক কুইবেকোয় (৩২) এবং নিউ ডেমোক্রেটিক পার্টি (২৪)। অবশ্য চূড়ান্ত ফলাফলে পুরো হিসাবেই পরিবর্তন আসতে পারে।

গতবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণ মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে ট্রুডোর প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতাকে।কানাডার জাতীয় নির্বাচন-সংখ্যাগরিষ্ঠতা

২০১৫ সালের নির্বাচনে জাস্টিন ট্রুডো ক্ষমতায় এসেছিলেন ‘প্রকৃত পরিবর্তন’ এবং প্রগতিশীলতার আশ্বাসের মধ্য দিয়ে। কিন্তু চার বছর ক্ষমতায় থাকার পর তিনি নিজের কথা রাখতে না পারার অভিযোগ নিয়ে জনপ্রিয়তা হারিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে।

যেমন, পরিবেশ রক্ষা নিয়ে নির্বাচনী প্রচারণায় তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর ট্রান্স মাউন্টেন তেলের পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পে সমর্থন দিয়ে সেই প্রতিশ্রুতির উল্টো কাজ করেছেন।

অন্যদিকে জাতীয় নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনার যে কঠিন ওয়াদা ট্রুডো করেছিলেন তা প্রধানমন্ত্রী হওয়ার প্রায় সাথে সাথেই বাতিল করে দেন তিনি। যার ফলে বামপন্থি ভোটারদের অনেকেই ক্ষিপ্ত তার প্রতি।

কিন্তু সবকিছুর পরও ২৪ জন কানাডীয় বিশেষজ্ঞের পরিচালিত একটি স্বাধীন বিশ্লেষণে দেখা গেছে, জাস্টিন ট্রুডো তার প্রতিশ্রুতিগুলোর ৯২ শতাংশই সম্পূর্ণ বা আংশিকভাবে রক্ষা করেছেন, যা গত ৩৫ বছরের মধ্যে কানাডার কোনো সরকার করেনি।

আর এটিই সংখ্যাগরিষ্ঠতা ছাড়া হলেও দ্বিতীয় মেয়াদে লিবারেল পার্টির জয়ের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার জাতীয় নির্বাচনজাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT