চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ষড়রিপু’র পর সোহানা সাবার ‘এপার ওপার’

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৪:৩৯ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
বিনোদন
A A
সোহানা সাবা

সোহানা সাবা

ঢাকার সোহানা সাবা ভারতের বাংলা ছবিতে প্রথম অভিনয় করেন অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’তে। নাম দেখেই বোঝা যায়, ছবিতে তার চরিত্রটি যথেষ্ট গ্ল্যামারাস ছিল। আবার ভারতের বাংলা ছবিতে কাজ করছেন তি​নি। এবার একদম অন্যরকম একটি ছবি। ছিটমহল এমন একটা জায়গা, যার কোনো দেশ নেই। দেশভাগের পর থেকে এসব এলাকার অধিবাসীদের নানা ঝামেলা পোহাতে হয়। সম্প্রতি ভারত ও বাংলাদেশের সরকার প্রধানদের উদ্যোগে এর সমাধান হয়েছে। এই বিষয়টি নিয়ে ছবির গল্প। তবে পুরোটাই প্রেমের ছবি। নাম ‘মুক্তিযুদ্ধের ছায়ায় এপার ওপার’। পরিচালক হরনাথ চক্রবর্তী।

আজ শুক্রবার দুপুরে সোহানা সাবা জানান, মাসখানেক আগেই নাকি এই ছবির প্রযোজকদের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত হয়েছে। ৭ মার্চ গিয়েছিলেন একদিনের জন্য। সেদিন কর্মশালার ব্যাপার ছিল। ছবির শুটিং শুরু হচ্ছে ১৫ মার্চ। তার আগের দিন কলকাতায় যাচ্ছেন তিনি।

যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মুক্তিযুদ্ধের ছায়ায় এপার ওপার’ ছবিটি। বাংলাদেশ থেকে জড়িত আছে ব্রিজ লিমিটেড আর ভার​ত থেকে এএনএম গ্লোবাল ফিল্মস।

Banglabid

সোহানা সাবা বলেন, ‘হরনাথ চক্রবর্তী বড় মাপের একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করা মানে স্বপ্নকে ছোঁয়ার মতোই। আর ছবিটি তৈরি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। আশা করছি এই ছবিটি আমার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে।’

সৌরভ চক্রবর্তী

‘মুক্তিযুদ্ধের ছায়ায় এপার ওপার’ ছবিতে সোহানা সাবার সঙ্গে অভিনয় করবেন সৌরভ চক্রবর্তী। চলচ্চিত্রে নতুন হলেও ছোট পর্দায় সৌরভ খুব জনপ্রিয়। ২০১১ সালে সানন্দা টিভির ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন সৌরভ। এরপর অভিনয় করেন ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’ সিরিয়ালে। ইদানিং তিনি কাজ করছেন স্টার জলসার ‘মেমবউ’ সিরিয়ালে। এই সিরিয়ালে সৌরভের অভিনয় মুগ্ধ করেছে দুই বাংলার দর্শকদের।

‘মুক্তিযুদ্ধের ছায়ায় এপার ওপার’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র।

Reneta

বাংলাদেশে সোহানা সাবা প্রথম অভিনয় করেন কবরীর ‘আয়না’ ছবিতে। এরপর মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’ এবং মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপার ওপারসোহানা সাবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার সেশন টিকে থাকাই চ্যালেঞ্জ

পরবর্তী

অনলাইনে পাওয়া যাচ্ছে ‘যা আমাদের পড়তে দেয়নি’

পরবর্তী

অনলাইনে পাওয়া যাচ্ছে ‘যা আমাদের পড়তে দেয়নি’

রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে মিয়ানমার: জাতিসংঘ

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT