চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচের আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২০ সদস্যের বাংলাদেশ দল রয়েছে নিউজিল্যান্ডে। সেখান থেকে ফিরেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে টিম টাইগার্স। সাদা বলের ক্রিকেট থেকে হুট করেই লাল বলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে তামিম-মুশফিকদের সামনে। সে কারণে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচ পাওয়ার আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই পক্ষের মধ্যে চলছে শেষ পর্যায়ের আলোচনা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আশাবাদী টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সফরকারী দল।

‘নিঃসন্দেহে আমরা এখন যে সংস্করণে খেলছি ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলে বাংলাদেশ দল দেশে আসবে। এখানে যারা টেস্ট টিমের খেলোয়াড়রা আছে তারা দুই-একদিন অনুশীলন করেছে। দুই তিন দিনের মধ্যে সবাই এক সাথে অনুশীলন করবে। ভালো ব্যাপার হলো ওরা যাওয়ার আগে এখানে জাতীয় লিগ হচ্ছে। যারা দেশে আছে তারা খেলতে পারবে। পাশাপাশি ওখানে (শ্রীলঙ্কায়) আমরা চাচ্ছি একটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। সম্ভবত আমরা সেটি পাব।’

শ্রীলঙ্কা সফরে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। উন্নত সুযোগ-সুবিধার কারণে বিসিবির চাওয়া কলম্বোয় প্রথম সপ্তাহ কাটানোর। কিন্তু আয়োজক দেশ শ্রীলঙ্কা চায় বাংলাদেশ দলকে কলম্বোর বাইরের কোনো শহরে রাখতে।

ঝুলে থাকা এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত হবে বলে জানান আকরাম, ‘মোটামুটি ফাইনাল আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসেই তো আমরা চলে যাচ্ছি। তিন-চার দিন পর। যেহেতু ওরা আয়োজক ওরা আমাদের ভেন্যু এবং সব কিছুর ব্যাপারে ফাইনাল করবে কিছুদিনের মধ্যে।’

‘যতটুকু আমরা জানি সেটা হলো, একই ভেন্যুটি দুটি টেস্ট হবে। ভেন্যুটা ওরাই জানাবে আমাদেরকে। প্রথমে কোয়ারেন্টিনের যে ব্যাপারটা আছে সেটা ওরা যাচ্ছে যেন আমরা কলম্বোর বাইরে থাকি। কিন্তু আমরা চেষ্টা করছি কলম্বোতে রাখার জন্য। যেহেতু ওখানে ভালো সুযোগ-সুবিধা। এটাও দুই-তিন দিনের মধ্যে নিশ্চিত হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট সিরিজবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৩, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT