চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা যাচ্ছেন আফিফ-সাইফ-নাঈম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের সিরিজ শেষ হবে আগামী সোমবার। তারপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সংস্করণের সঙ্গে দলেও আসতে যাচ্ছে বড় পরিবর্তন।

৫০ ওভারের ক্রিকেটে সুযোগ পাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব, আবু হায়দার রনি, সাইফ হাসান, নাঈম শেখ ও আরিফুল হক। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবেন তারা। শনিবার মিরপুরের একাডেমি মাঠে একসঙ্গে অনুশীলন করেছেন এই পাঁচ ক্রিকেটার।

আফিফ ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দারুণ অবদান রাখেন। ভারত সফরের টি-টুয়েন্টি দলেও টিকে যেতে পারেন এ অলরাউন্ডার। সদ্যসমাপ্ত সিরিজের দলে ছিলেন আবু হায়দার রনি ও নাঈম শেখ। তাদের অবশ্য ম্যাচ খেলার সুযোগ হয়নি।

সাইফ হাসান কিছুদিন আগে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা আরিফুল হক জাতীয় দলে জায়গা হারিয়েছেন অনেকদিন হল। ফেরার সুযোগ তৈরি হতে পারে শ্রীলঙ্কায় ভালো করলে।

শ্রীলঙ্কায় একটি প্রথম শ্রেনির ম্যাচ খেলে শুক্রবার দেশে ফিরে এসেছেন সৌম্য সরকার। সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলে ফিরে আসবেন ‍মুমিনুল হক, সাদমান ইসলাম, সালাউদ্দিন শাকিল। তারা সবাই যোগ দেবেন ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে।

শ্রীলঙ্কায় ‘এ’ দলের তিন ওয়ানডে আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর। দলের অন্যতম সদস্য মিরাজ-বিজয়-সোহান-আফিফরা দেশে ফিরবেন ১৩ অক্টোবর। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে পারবেন তারা।

ট্যাগ: আফিফ হোসেন ধ্রুবআবু হায়দার রনিলিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্গাপূজায় ঘুরতে গিয়ে লাশ হলেন তারা

পরবর্তী

প্রেম ও রাজকীয় সিংহাসন দখল নিয়ে যাত্রাপালা ‘তাজমহল’

পরবর্তী

প্রেম ও রাজকীয় সিংহাসন দখল নিয়ে যাত্রাপালা ‘তাজমহল’

বরখাস্ত পূর্বসূরির জন্য উষ্ণ অভ্যর্থনা চান ক্লপ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT