চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ভেট্টরিকে পাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
Cricketer in blue jersey practicing batting on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির সংস্পর্শে এসেছে বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ড সিরিজ শেষেই তাতে আবার পড়তে যাচ্ছে ছেদ। এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না তিনি। নিজের দেশে খেলা বলেই সাবেক এ কিউই অধিনায়ক বিরতি কাটিয়ে টাইগারদের সঙ্গে কাজ শুরু করতে পেরেছেন।

ভেট্টরির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ১০০ দিনের। কোভিড পরিস্থিতির কারণে তিনি দেশের বাইরে যেতে পারছেন না। তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও পাওয়া যায়নি তাকে।

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শুরুর আগে ভেট্টরিকে নিয়ে তাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন শিগগিরিই এ ব্যাপারে আলোচনা হবে।

‘ভেট্টরির ব্যাপারটা হয়েছে, ওর সাথে আমাদের আমাদের চুক্তি কিন্তু টি-টুয়েন্টি পর্যন্ত।  যেহেতু কোভিড পরিস্থিতির কারণে যাওয়া ওর ওখান থেকে বের হয়ে আসা কিন্তু পদ্ধতিগত বিরাট সমস্যার। সেটার জন্য আপাতত আমরা ভেট্টরিকে নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছি না।  আমরা ভবিষ্যতে ওকে নিয়ে চিন্তা করবো কী হয় না হয়। এর মধ্যে আমাদের দেশিয় স্পিন কোচ আছে, আমরা তাকে শ্রীলঙ্কা পাঠাবো।’

‘‘এখানে ভেট্টরিকে দোষারোপ করলে হবে না। ওকে যদি আসতে হয়… যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে আনতাম তাহলে মোটামুটি ৭০ থেকে ৭৫ দিন কিন্তু তাকে বাইরে থাকতে হতো। এটা ওর জন্য ভালো না আমাদের ক্রিকেট বোর্ডের জন্যও ভালো না। কারণ ৩০ দিনের জন্য বাড়তি ৪০ দিন ওকে বাইরে থাকতে হতো।

সে জন্য কিন্তু আমরা দুই পক্ষ থেকেই জিনিসটা মেনে নিয়েছি। ব্যাপারটা কোভিড পরিস্থিতির। সেজন্যই আমরা চিন্তা-ভাবনা করছি এবং কিছুদিনের মধ্যেই একটা সিদ্ধান্তে যাব।’’

ট্যাগ: ড্যানিয়েল ভেট্টরিলিড স্পোর্টসস্পিন বোলিং কোচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হল রিপোর্ট ভালো, তবে দর্শক বলছে পুরনো গল্প’

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত হাজারের বেশি

পরবর্তী
চ্যানেল আই অনলাইনের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত হাজারের বেশি

অদ্ভুত চেহারার একজন ব্যক্তি, দীর্ঘ চুল ও অদ্ভুত অভিব্যক্তি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যৎ পৃথিবীর গল্পে জ্যাকি শ্রফ যেমন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT