চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মিনিটের আগে রিয়ালকে এক পয়েন্ট দিয়েছেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের ভিনিসিয়াস গোল করে উদযাপন করছেন, অন্য খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটের আগের মিনিট, দ্বিতীয়ার্ধের শুরুর দিকে হজম করা গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ, ঘরের মাঠে হারের শঙ্কা! এমন সময় ত্রাতারূপে এলেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পাওয়া নিশ্চিত করলেন লস ব্লাঙ্কোসদের।

ডি স্টেফানো স্টেডিয়ামে সোমবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ৭ মার্চ ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বির আগে মাঠে কঠিন সময়ই পার করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

টানা চার জয়ের টাটকা স্মৃতির পর ড্র। রিয়ালের নামের পাশে এখন ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট, অবস্থান স্প্যানিশ টেবিলের তিনে। সমান ম্যাচে সমান পয়েন্টে দুইয়ে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্টে লা লিগার শীর্ষে শিরোপার অন্যতম দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্নাব্যুতে প্রথমার্ধের শেষদিকে প্রতিপক্ষ রক্ষণ ও জালের সামনে চাপ বাড়িয়েও গোলশূন্য থেকে বিরতিতে যায় রিয়াল। মধ্যবিরতির পর ফিরে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

সোসিয়েদাদকে এগিয়ে নেন ক্রিস্টিয়ান পর্তু। ৫৫ মিনিটে নাচো মনরিয়েলের ভাসানো বলে মাথা ছুঁইয়ে গোল আনেন পর্তু।

এরপর দীর্ঘ অপেক্ষা। রিয়াল প্রতিপক্ষ রক্ষণে না চেপে বসতে পারছিল, না ঠিকঠাক সুযোগ তৈরি করতে পারছিল। এদিকে ঘড়ির কাটা টিকটক করে শেষের দ্বারপ্রান্তে। বার্নাব্যুর ডাগআউটে অস্বস্তির পায়চারি জিদানের।

সেখান থেকে কোচের খাতায় একটি পয়েন্ট তুলে দেন শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়াস। ৮৯ মিনিটে ভালভার্দের বাড়ানো বল খুঁজে পায় লুকাস ভাসকুয়েজকে। ভাসকুয়েজ সেটি ঠেলে দেন ভিনিসিয়াসের দিকে। জাল খুঁজে নিতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মেলে ড্র।

ট্যাগ: জিদানভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টসসোসিয়েদাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিটেমাটি হারালো পতেঙ্গার লালদিয়ার ৫০০ পরিবার

পরবর্তী

বিশ্ব বাণিজ্য সংস্থায় ইতিহাস গড়লেন আফ্রিকান নারী এনগোজি ওকনজো-আইওয়ালা

পরবর্তী
আফ্রিকান নারী এনগোজি ওকনজো-আইওয়ালা বিশ্ব বাণিজ্য সংস্থার সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাণিজ্য সংস্থায় ইতিহাস গড়লেন আফ্রিকান নারী এনগোজি ওকনজো-আইওয়ালা

বাংলাদেশে করোনার টিকা গ্রহণের সময় একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একদিনে মৃত্যু ৬ হাজারের বেশি, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT