চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ট্রেনে গুলি: ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলের নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমাবর্ষণের দায়ে ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার পাবনার অতিরিক্ত দায়রা জজ রোস্তম আলী এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেন সফর কর্মসূচি চলছিল। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সকালে তিনি খুলনা থেকে ঈশ্বরদী অভিমুখে রওয়ানা হন এবং পাকশীতে পৌঁছানো মাত্রই তার ট্রেন লক্ষ্য করে বোমা ও গুলিবর্ষণ করা হয়।

সেদিন সন্ত্রাসীরা পাকশী থেকে ঈশ্বরদী স্টেশন পর্যন্ত তার ট্রেন সফরে বোমা ও গুলি ছোঁড়েন। এতে শেখ হাসিনা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও অসংখ্য নেতাকর্মী আহত হন।

ওই ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ একটি মামলা দায়ের করে। বিএনপি সরকারের আমলেই আদালতে ওই মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হলে আদালত তা গ্রহণ না করে মামলাটি সিআইডিতে স্থানান্তর করেন।

Reneta

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে সিআিইডি তদন্ত শেষে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে ৫২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আসামিরা সবাই বিএনপির নেতা-কর্মী। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ঈশ্বরদী পৌর বিএনপির তৎকালীন সভাপতি আক্তারুজ্জামান, বিএনপি নেতা আব্দুল জব্বার, শাহিন প্রমুখ। আসামিরা পরে উচ্চ আদালত থেকে জামিন নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT