চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে হত্যার পাঁয়তারা চলছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: শেখ হাসিনাকে হত্যার পাঁয়তারা চলছে। পর্দার অন্তরালে ষড়যন্ত্র হচ্ছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের মূল টার্গেট শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন: বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল আছে যাদের যতটা নয় আওয়ামী লীগ বিদ্বেষ তার চেয়ে বেশি শেখ হাসিনা বিদ্বেষ। তারা আওয়ামী লীগকে নয় শেখ হাসিনাকে হটাতে চক্রান্ত করছে। তাদের মূল টার্গেট শেখ হাসিনা। তাকে হত্যা করার পাঁয়তারাও চলছে। এপর্যন্ত ২১বার এটেম্প নেওয়া হয়েছে। তারা ব্যর্থ হয়েছে। আবারও ষড়যন্ত্র হচ্ছে। দেশবাসীকে বলবো, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য। শেখ হাসিনা বাঙালির আস্থার নির্ভরযোগ্য ঠিকানা। তাই অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন; বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সামান্য ভুল বোঝাবুঝি এবং অভিমানের কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করবেন না। কেননা শত্রুরা আঘাত করে দুর্বলের উপর।

Banglabid

বদরুদ্দোজা চৌধুরী, ডঃ কামাল হোসেন কে সঙ্গে নিয়ে বিএনপি’র জাতীয় ঐক্য প্রক্রিয়া প্রসঙ্গে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: আমরাও জাতীয় ঐক্য চাই। তবে সেটা হতে হবে, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। সেটা হতে হবে স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে। সেটা হতে হবে নষ্ট রাজনীতির বিরুদ্ধে। সেটা হতে হবে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য চাই আমরা।

পাতানো নির্বাচনকে সফল করতেই সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মিথ্যা মামলা দিচ্ছে সরকার বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে ওবায়দুল কাদের বলেন: বিএনপি নেতাদের আমি জিজ্ঞাসা করবো আপনারা কি ইতিহাস ভুলে গেছেন? লঞ্চে প্লেট চুরির মামলা দেয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে! শাহরিয়ার কবির, মুনতাসীর মামুনদের বিরুদ্ধে কেন মামলা দেয়া হয়েছিল?আমরা কতগুলো মামলা কাঁধে নিয়ে নির্বাচনে গিয়েছিলাম?

যোগ করেন: অপারেশন ক্লিন হার্ট’র নামে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭০ হাজার মামলা দেওয়া হয়েছিল। তারপরও আমি বলবো, অন্যায়ভাবে কাউকে মামলা দেয়া হোক এটা আমরা চাই না। কিন্তু গত কয়েক দিনে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে ২০১৪ সালের মতই নাশকতার প্রচেষ্টা প্রস্তুতির অভিযোগ আছে।

Reneta

প্রশ্ন করেন: এরপরও কি মামলা দেওয়া যাবে না? বিএনপি নেতাদের বলবো, যদি আপনাদের কারও বিরুদ্ধে মিথ্যা মামলায় দেয়া হয়ে থাকে আদালতে যান। নিজেদেরকে নির্দোষ প্রমাণ করুন। বিচার ব্যবস্থা স্বাধীন। স্বাধীন বলেই আপনাদের নেত্রী (খালেদা জিয়া) ৩০টা মামলায় জামিন পেয়েছেন। আদালতে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদার জামিন আবেদন

পরবর্তী

আসছে ভৌতিক ওয়েব সিরিজ ‘টেলিফোনিক’

পরবর্তী
সজল

আসছে ভৌতিক ওয়েব সিরিজ ‘টেলিফোনিক’

জিতেও নিশ্চিত নয় বাংলাদেশের সেমিফাইনাল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT