চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ রাসেল: আবহমান বাংলার দুরন্ত শৈশবের প্রতিচ্ছবি

তন্ময় আহমেদ তন্ময় আহমেদ
৪:৩৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২১
মতামত
A A
শেখ রাসেল এর শিশু ছবি, বাংলার প্রেরণাদায়ক প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডি লেকের পূর্বপাড়। ৩১ ও ৩২ নম্বর সড়ক। দুরন্ত গতিতে সাইকেল চালাতো এক শিশু। ব্র্রেক কষতে গিয়ে অথবা মোড় ঘোরার সময়- কখনো পড়ে যেতো।

কিন্তু- কেউ কিছু বুঝে ওঠার আগেই- হাওয়ার বেগে সাইকেলটা তুলে নিয়ে- চোখের পলকে প্রজাপতির মতো উড়ে যেতো। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের দুরন্তপনা ছিল এমনই। তাকে নিয়ে, নিজের স্মৃতিগ্রন্থে, এসব অভিজ্ঞতার কথাই লিখেছেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।

ফাল্গুনের চপলা-চঞ্চল বাতাসের মতো উড়ু উড়ু- তুমুল প্রাণবন্ত এক শিশুর নাম শেখ রাসেল। কিন্তু তার মানসপটে ক্রমেই বিস্তৃত হচ্ছিলো এক সুকোমল মানবিক সত্তা। এমনকি- পরবর্তীতে- প্রধানমন্ত্রীর ছেলে হিসেবেও তার মধ্যে ছিল না কোনো অহমিকা।

Banglabid

ছোট থেকেই খাবারের প্রতি আগ্রহ কম ছিল রাসেলের। তবে রান্নাঘরে- সবাই যখন খেতে বসতো, তখন কাজের লোকদের সঙ্গে পিঁড়ি পেতে বসে, লাল ফুল আঁকা থালায় করে, ভাত খেতে পছন্দ করতো সে। নিজের পছন্দের খাবারের ভাগ দিতো- প্রিয় কুকুর টমিকে। সকালে-সন্ধ্যায় খোঁজ রাখতো পোষ্য পায়রাগুলোর, আদর করে হাত বোলাতে গোয়ালের গরুর গায়ে।

শেখ রাসেল শিশু ছবি, বাংলার ইতিহাসের প্রেরণা. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহশিক্ষিকার সঙ্গেও ছিল তার আদর-আবদারের সম্পর্ক। পরিবারের সদস্যদের মতোই তাকেও ভালোবাসতো রাসেল।

Reneta

স্বাধীনতার পর- প্রথমবারের মতো পরিবারের সবাইকে নিয়ে প্রাণোচ্ছ্বল সময় কাটানোর সুযোগ আসে রাসেলের জীবনে। সুযোগ পেলেই বাবার আশেপাশে থাকতো। কখনো বিদেশ ভ্রমণের সময় ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গী হতো সে। ছোট্ট রাসেলের উচ্চ শির ও আত্মবিশ্বাসী চাহনিতে মুগ্ধ হতো বিশ্বনেতারা।

১৯৬৯-এর গণআন্দোলনের সময় রাসেলের বয়স ছিল মাত্র সাড়ে চার বছর, আর ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সাত বছর। বাঙালি জাতির ভাগ্যনির্ধারণী এই দুটি মাইলফলক- দাগ কেটেছিল রাসেলের শিশু মনে। তাই বড় হয়ে সেনা কর্মকর্তা হতে চেয়েছিল সে। টুঙ্গিপাড়ায় ঘুরতে গেলে- গ্রামের শিশুদের নিয়ে প্যারেড করতো, ডামি বন্দুক দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতো।

রাসেল ছোটবেলা থেকেই ছিল খুব সাহসী, সাবধানী ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন। খুব ছোটতে, কালো পিঁপড়া দেখলেই ধরতে যেত। একদিন একটা বড় ও বিষাক্ত কালো পিঁপড়া কামড়ে দেয় তাকে। এরপর থেকে, বড়-কালো পিঁপড়া দেখলেই বলতো ‘ভুট্টো’। পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে আপামর বাঙালির মুক্তির স্লোগান শুনতে শুনতে- আক্রমণকারী শক্তির নাম ভুট্টো হিসেবে চিত্রিত হয়েছিল রাসেলের মানসপটে।

শেখ রাসেল ছোটবেলায় পরিবারের সঙ্গে ছবি, বাংলার প্রতিচ্ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কারাগারের রোজনামচা’ গ্রন্থে, ১৯৬৭ সালের ২৭ এবং ২৮ মে বঙ্গবন্ধু লিখেছেন, ‘আড়াই বৎসরের ছেলে আমাকে বলছে- ৬ দফা মানতে হবে- সংগ্রাম- সংগ্রাম- চলবে চলবে–।’ বঙ্গবন্ধুর বিস্ময় মেটাতে বঙ্গমাতা তখন জানান, সড়কের মিছিল এবং বাসায় আয়োজিত রাজনৈতিক বৈঠকগুলো থেকে- এসব কথা রাসেল নিজে নিজেই শিখেছে।

স্বাধীনতা সংগ্রামের আবহে বেড়ে ওঠা শিশু রাসেলের কোমল মন- ক্রমেই বিকশিত হচ্ছিলো- এক নিরন্তর দেশপ্রেমিক হিসেবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের। ১১তম জন্মদিনের আগেই, বর্বর ঘাতকরা, পরিবারের সঙ্গে নির্মমভাবে হত্যা করে তাকে।

তবে অকাল মৃত্যুর অন্ধকারে হারিয়ে যায়নি রাসেল, আবহমান বাংলার চিরায়ত শিশুর প্রতিকৃতি হিসেবে- প্রতিটি বাঙালির হৃদয়ে- বেঁচে আছে সে, বেঁচে থাকবে অনন্তকাল ধরে। রাসেলের অনুকরণীয় শৈশব- প্রতিদিন স্বপ্ন ছড়িয়ে যাবে বাংলার প্রতিটি শিশুর মনে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাসেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশীয় পুরনো ছবির ‘অর্ধেক সেলও নেই’ জিতের নতুন ছবির

পরবর্তী

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১.৭৪ শতাংশ

পরবর্তী
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১.৭৪ শতাংশ

প্রধানমন্ত্রী ও বিদেশি প্রতিনিধি সাক্ষাৎ, বঙ্গবন্ধুর ছবি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের অর্থনীতির জন্য চাপ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নুসরাত হত্যা মামলায় বড় পরিবর্তন, বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

ছেলের জন্য বলিউডে দ্বারে দ্বারে ঘুরেছেন বিবেকের বাবা!

আগস্ট ২৪, ২০২৬

ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পাচ্ছে ইউক্রেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বদল ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

একাদশে ভর্তিতে নতুন নিয়ম, যে বিভাগে মাইগ্রেশন করা যাবে না

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT