চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুরু হলো আমাদের বিশ্বকাপ যাত্রা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দ্বিতীয় রাউন্ডে যেতে নাইজেরিয়ার বিরুদ্ধে জয়টাই ছিল লক্ষ্য, তাছাড়া চোখ রাখতে হচ্ছিল ক্রোয়েশিয়া আইসল্যান্ডের ম্যাচেও। এমন সমীকরণের ম্যাচে অসাধরণ এক জয় তুলে নেয়ার পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন ‘এখন থেকেই তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন কথা জানান ম্যাচ সেরা আলবিসেলেস্তে অধিনায়ক। সংবাদ সম্মেলনে তার পাশেই বসেছিলেন দলের জয়সূচক গোলদাতা মার্কোস রোহো এবং কোচ হোর্হে স্যাম্পাওলি।

জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মেসি বলেন, আমাদের বিশ্বকাপ আজ (মঙ্গলবার) থেকে শুরু হলো। যেকোনও মূল্যে আমাদের একটা জয় দরকার ছিল। এখন থেকেই আমাদের নতুন বিশ্বকাপ যাত্রা শুরু করতে হবে।

আর্জেন্টিনার জন্য প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়াটা অপ্রত্যাশিত ছিল জানিয়ে বার্সেলোনা সুপারস্টার বলেন: প্রথম রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায় নেয়াটা অন্যায্য হত। এভাবে পরের রাউন্ডে যাওয়া সত্যিই রোমাঞ্চকর। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়াটা আমাদের প্রাপ্য ছিল না। আমরা জানতাম, আমরাই জিতব। কিন্তু ব্যাপারটা যে এতো কঠিন হবে, সেটা আশা করিনি।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নাইজেরিয়ার গোলের পর কী ভাবনা ছিল এমন প্রশ্নের জবাবে মেসি বলেন: প্রথমার্ধে আমরা বলের দখল রেখেছিলাম, শুরুতে এগিয়েও গিয়েছিলাম, দ্বিতীয়ার্ধে যখন নাইজেরিয়া সমতা আনল, আমরা দ্রুত খেলছিলাম; গোলের জন্য মরিয়া ছিলাম, সত্যি বলতে খানিকটা ঘাবড়েও গিয়েছিলাম। তবে লক্ষ্য ছিল অটুট, দ্বিতীয় রাউন্ডে যেতে গোল করতেই হবে।

আমরা জানতাম প্রথম রাউন্ডে দুটি ম্যাচ আমাদের বাজে গেছে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, শেষ পর্যন্ত আমরা গোল পেয়েছি এবং দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছি।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বলেন: আমরা ফ্রান্সের প্রতিটি ম্যাচ দেখেছি। দক্ষ খেলোয়াড় সমৃদ্ধ খুব ভালো একটি দল ফ্রান্স। তাদের কয়েকজন গতিময় খেলোয়াড় আছে যারা সত্যিই ব্যবধান গড়ে দিতে পারে।

‘আমি জানি, আমাদের কি করতে হবে। কোনও সন্দেহ নেই, এটা খুব কঠিন একটি ম্যাচ হবে।’

নাইজেরিয়ার বিরুদ্ধে যার গোলে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা সেই মার্কোস রোহো সংবাদ সম্মেলনে জানিয়েছেন গোল উৎসর্গ করেছেন পরিবার ও তার দলকে। তিনি মেসির সুরে সুর মিলিয়ে বলেছেন, এখান থেকেই তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে।

রোহো বলেন, ক্রোয়েশিয়ার সঙ্গে হারের পর আমরা আমাদের ঐক্য আরও বেড়েছিল। আমাদের এই জয় দরকার ও প্রাপ্ত ছিল। এই গোলটা আমার পরিবার আর দলকে উৎসর্গ করতে চাই। তারাই এটার প্রাপ্য।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরিবর্তিত ব্রাজিল দলে নতুন অধিনায়ক

পরবর্তী

যেভাবে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ম্যারাডোনা

পরবর্তী

যেভাবে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ম্যারাডোনা

মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচার চায় অ্যামনেস্টি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT