চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুমাখারের জ্ঞান ফিরল ছয় বছর পর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ভয়াবহ দুর্ঘটনার পর সেই যে কোমায় চলে গেলেন, মাইকেল শুমাখারের জ্ঞান আর ফিরবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন চিকিৎসকরাও। কিন্তু হাল ছাড়েনি ফর্মুলা ওয়ান রেসারের পরিবার। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল জার্মান কিংবদন্তিকে। আর আশা ছিল ভরসা, যদি কোনো অলৌকিকতার দেখা মেলে!

২০১৩ সালের দুর্ঘটনার ছয় বছর বাদে সেই অলৌকিকতারই যেন দেখা মিলল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সবাইকে অবাক করে প্যারিসের এক হাসপাতালে অবশেষে চোখ মেলেছেন মাইকেল শুমাখার। ফরাসি পত্রিকা লা প্যারিসিয়ান জানাচ্ছে এমন খবরই।

ছেলেকে নিয়ে আল্পস পর্বতমালায় স্কিয়িং করার সময় দুর্ঘটনায় পড়েন শুমাখার। মস্তিষ্ক ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয় সেসময়। চলে যান কোমায়। এরপর থেকে নিজের বাড়িতেই চিকিৎসা চলছিল তার। চিকিৎসা ব্যয়ের জন্য বেশকিছু বিলাসবহুল সম্পদও বিক্রি করতে হয়েছে জার্মান রেসারের স্ত্রীকে।

Banglabid

লা প্যারিসিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার প্যারিসের জর্জেস-পম্পেদু হাসপাতালে ভর্তি করা হয় শুমাখারকে। তার চিকিৎসার দায়িত্বে ছিলেন বিখ্যাত কার্ডিওভাস্কুলার সার্জন ফিলিপে মেনাস্ক। মেনাস্কের তত্ত্বাবধানে অ্যান্টি-ইনফ্ল্যামাতোরি স্টেম সেল পারফিউশন চিকিৎসা দেয়া হয় শুমাখারের দেহে। এরপরই জ্ঞান ফেরে সাতবার ফর্মুলা ওয়ান জয়ী কিংবদন্তির।

চিকিৎসা শেষে সুইজারল্যান্ডে ফিরিয়ে নেয়া হয়েছে শুমাখারকে। জ্ঞান ফিরলেও তার দেহের ও মানসিক অবস্থার কোনো খবর দিতে পারেনি লা প্যারিসিয়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফর্মুলা ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাইওয়ান ও মিনিস্টার ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আগুন

পরবর্তী

অপহৃত অধ্যাপক সারোয়ার জাহান উদ্ধার

পরবর্তী

অপহৃত অধ্যাপক সারোয়ার জাহান উদ্ধার

বাংলাদেশে বসে দুঃসংবাদ শুনলেন রশিদ খানরা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT