চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার সকালে আসছে আয়ারল্যান্ডের মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আয়ারল্যান্ডের মেয়েদের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ডের মেয়েরা। সারাদিন বিশ্রামে কাটিয়ে শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে গ্যাবি লুইসের দল। আগামী ২৭ নভেম্বর নিগার সুলতানা জ্যোতির দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে আইরিশরা।

বাংলাদেশের মেয়েরা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৮ মাস পর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম টাইগ্রেস। মিরপুরেই হবে ৫০ ওভারের সবকটি ম্যাচ। এরপর টি-টুয়েন্টি সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

লম্বা বিরতির পর ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ফিরেছেন জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা। চার পরিবর্তন এসেছে টাইগ্রেস স্কোয়াডে।

টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। দুই সংস্করণে খেলতে ১৫ ক্রিকেটার নিয়ে টাইগ্রেস ডেরায় আসছে আয়ার‌ল্যান্ড।

আয়ারল্যান্ড স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিয়ানা রিয়ালি, লরা দিলানি, সারাহ ফোর্বস, এমি হান্টার, আরলেনে কেলি, এইমি মাগুইরি, সারা মারে, লিহ পল, অরলা প্রেনডারজাস্ট, রেয়মন্ড হোয়ে, ফ্রেয়া সারজেন্ট, অ্যালিস টেকটর।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

ট্যাগ: জ্যোতি-লুইসবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরমেয়েদের সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদো-বেকহ্যাম-জিদানের লকার বিক্রি করবে রিয়াল

পরবর্তী

বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা: ‘বাল্য বিয়ে করবো না, কাউকে করতে দেবো না’

পরবর্তী
বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালায় বক্তা ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা: ‘বাল্য বিয়ে করবো না, কাউকে করতে দেবো না’

আদালত ভবনে ব্যারিস্টার সুমনের কান্নার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT