চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে অঙ্কুশ-মিমির ‘ভিলেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

শুক্রবার (৩০ নভেম্বর) বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা ও নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘ভিলেন’। বিনিময়ের মাধ্যমে (সাফটা চুক্তি) এদেশে ‘ভিলেন’ মুক্তি দিচ্ছে ঢাকার এনইউ আহমেদ ট্রেডার্স।

প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু শুক্রবার ‘ভিলেন’ মুক্তির খবর নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক থেকে প্রযোজক লিপু চ্যানেল আই অনলাইনকে জানান, গত সপ্তাহে বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা পড়ে ‘ভিলেন’। ২৫ নভেম্বর (রবিবার) ছবিটি সেন্সর পেয়েছে। মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে ‘ছাড়পত্র’ সংগ্রহ করেছেন। তাই ৩০ নভেম্বর মুক্তিতে আর কোনো বাঁধা নেই।

কামাল কিবরিয়া লিপু আরও বলেন, চূড়ান্ত না হলেও আনুমানিক ৫০ টির মত সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘ভিলেন’।

পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছে ১২ অক্টোবর (দূর্গা পূজা)। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ-মিমি ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিকা সেন। ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

কলকাতার ‘ভিলেন’ বাংলাদেশে মুক্তির বিনিময়ে এদেশের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গে। ‘মেন্টাল’ ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খানের ছবি, পরিচালক শামীম আহমেদ রনি। আরও আছেন তিশা, আঁচল, পড়শী, পারভেজ চৌধুরী। জানা গেছে, ওপারে ‘মেন্টাল’ মুক্তির জন্য সেখানকার সেন্সরেও জমা পড়েছে। মুক্তির তোড়জোড় চলছে।

এদিকে ভিলেনের সঙ্গে শুক্রবার (৩০ নভেম্বর) মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ছবি ‘দহন’। রাজনীতি ও সন্ত্রাসবাদের গল্পে নির্মিত দহনের বিভিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ।

ট্যাগ: অঙ্কুশ হাজরাজাজ মাল্টিমিডিয়াদহনভিলেনমিমি চক্রবর্তীলিড বিনোদনসাফটা চুক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আত্মহত্যার চিন্তা’র কথা জানিয়ে প্রক্টরের কাছে ঢাবি শিক্ষার্থীর চিঠি

পরবর্তী

যে কারণে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ‘সুযোগ নেই’

পরবর্তী
খালেদা জিয়া

যে কারণে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ‘সুযোগ নেই’

ইইউ-ইউরোপীয় ইউনিয়ন-নির্বাচন পর্যবেক্ষণ

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT