চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুকরানা মাহফিল সংবর্ধনা নয়, দোয়া: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
শুকরানা মাহফিল-ওবায়দুল কাদের

কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমানের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানাতে আয়োজিত ‘শুকরানা মাহফিল’ সম্পর্কে সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা সংবর্ধনা নয়, এটা দোয়া।

‘আমাদের সাথে যারা শরিক আছেন, এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার থেকে দূরে থাকতে বলেছি। দলের সদস্যদের পাশাপাশি যারা মন্ত্রিসভায় আছেন তাদেরও প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন,’ বলেন তিনি।

‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ আয়োজিত শুকরানা মাহফিল সম্পর্কে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার বিষয়ে আইনি লড়াই চালিয়ে যেতে দলটিকে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়াকে আমরা শাস্তি দেইনি, তাকে মুক্তিও আমরা দিতে পারি না।’

‘মামলার সঙ্গে রাজনৈতিক বিষয় তথা নির্বাচনকে মেলানোর কোনো যুক্তি নেই। যে মামলায় দণ্ড হয়ে গেছে, তাতে জামিন হবে কিনা সেটা উচ্চ আদালতের ব্যাপার, তারা আইনি লড়াই করুক,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বেশ কিছু দাবি মেনে নেয়া হচ্ছে, সভা সমাবেশের অনুমতি দেয়ার পাশাপাশি, নির্বাচনকালীন সরকারি যে কোনো সুবিধা, প্রোটোকল, পতাকাবাহী গাড়ীসহ অনেক কিছুরই ব্যবস্থা করা হচ্ছে।

‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে আন্তরিক আমরা। তফসিল ঘোষণার পর সব নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে, বিদেশি পর্যবেক্ষক আনার বিষয়টিও কমিশনের। এখন পর্যন্ত যতটা সংলাপ হয়েছে, আমি মনে করি ফলপ্রসূ এবং সফল হয়েছে। একটি সংলাপের মধ্য দিয়েই এতদিনের বরফ গলে যাবে এটা ভাবা যাবে না। সংলাপ এবং আন্দোলন একসাথে চলে না,’ বলেন তিনি।

এবারও নির্বাচনকালীন মন্ত্রিসভা সাইজ ছোট হবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে কাদের বলেন, এখনো সংলাপ বাকি আছে, সেখানে আলাপ আলোচনা করা হবে।

‘নির্বাচন কমিশন সেটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। আমরা তাতে সহায়তা করব।’

ট্যাগ: ওবায়দুল কাদেরকওমি মাদরাসাকওমি মাদ্রাসাশুকরানা মাহফিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংলাপে সমাধান হলে আন্দোলন করবে না বিএনপি

পরবর্তী

সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কে মুক্তি পাচ্ছে ‘দেবী’

পরবর্তী

সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কে মুক্তি পাচ্ছে 'দেবী'

ফেরদৌস

নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস!

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT