চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিল্পকলা পদক’ পাচ্ছেন সাত গুণী শিল্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘শিল্পকলা পদক’ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

‘শিল্পকলা পদক’ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

যন্ত্রসংগীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও সংগীতশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাতজন গুণী শিল্পীকে ‘শিল্পকলা পদক’ দিয়ে সম্মানিত করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জানা গেছে, এবার ২০১৬ সালের সাত জন গুণীকে এই সম্মাননা দেওয়া হবে।

পদক প্রাপ্তরা হলেন যন্ত্রসংগীতে পবিত্র মোহন দে, নৃত্যকলায় মো. গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চারুকলায় কালিদাস কর্মকার, লোকসংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান, নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ ও কণ্ঠ সংগীতে মিতা হক।

আগামী বৃহস্পতিবার বেলা তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে এই গুণীশিল্পীদের হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পদকপ্রাপ্তদের ১ লাখ টাকার চেক, স্বর্ণপদক ও উত্তরীয় দেওয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

২০১৬ সালের ‘শিল্পকলা পদক’ প্রাপ্ত গুণীরা
২০১৬ সালের ‘শিল্পকলা পদক’ প্রাপ্ত গুণীরা
Banglabid

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ​বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন  চৌধুরী, গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. শাওকাত ফারুক এবং একাডেমির   চারুকলা বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান।

লিয়াকত আলী লাকী বলেন, ‘স্বর্ণপদকগুলো পরমাণু শক্তি কমিশন থেকে পরীক্ষা করে নেওয়া হয়েছে। অর্থাৎ গুণীরা খাঁটি সোনার পদক পাবেন।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোচ নাটক শেষ, শাস্ত্রীরই জয় হল

পরবর্তী

গ্রামীণফোনের ৩ হাজার টাওয়ার ব্যবহার করছে অন্য অপারেটররা

পরবর্তী

গ্রামীণফোনের ৩ হাজার টাওয়ার ব্যবহার করছে অন্য অপারেটররা

কুমিল্লা

চ্যাম্পিয়ন্স ট্রফির হিরোকে দলে টানল কুমিল্লা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT