চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার অপেক্ষায় উত্তরাঞ্চল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরে শিরোপা জয়ের খুব কাছে বিসিবি উত্তরাঞ্চল। শেষ রাউন্ডে ড্র করতে পারলেই শিরোপা তাদের হবে, এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে জয়ের সম্ভাবনাই জাগিয়ে তুলেছে দলটি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে রেখে ৩৯৭ রানের লিড পেয়েছে তারা। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান।

৯১ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন নাসির হোসেন। ৬৩ রান করে আউট হন এ ব্যাটসম্যান। ওপেনার জুনায়েদ সিদ্দিকী করেন ৪০ রান।

মোহাম্মদ সাইফুদ্দিন ও আবু জায়েদ রাহি নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন আবুল হাসান রাজু।

প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের করা ৩৭৪ রানের জবাবে ২১৬ রানে থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস। সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। শফিউল ইসলাম একাই নেন ৬ উইকেট।

বিকেএসপির মাঠে অপর ম্যাচে দক্ষিণাঞ্চলের করা ৭৪৯ রানের বিশাল সংগ্রহের জবাবে ৩ উইকেটে ১৮৪ রান করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। সাদমান ইসলাম ৬৩ ও শুভাগত হোম ১ রানে অপরাজিত আছেন। ৫০ রান করে আউট হন সাইফ হাসান।

আব্দুর রাজ্জাক দুটি ও আল আমিন হোসেন নিয়েছেন একটি উইকেট।

দ্বিতীয় দিন শেষে ১৭০ রানে অপরাজিত থাকা শাহরিয়ার নাফীস তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় তুলে নেন ডাবল সেঞ্চুরি। স্পিনার সাদমান ইসলামকে চার মেরে মাইলফলকে পৌঁছান এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারেই ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। ৮ উইকেটে ৭৪৯ রানে থামে তাদের প্রথম ইনিংস। ২০৭ রানে অপরাজিত থেকে যান নাফীস। ২৯৮ বলে ১৮টি চার ও পাঁচ ছক্কায় সাজান ইনিংসটি।

ম্যাচের প্রথম দিনই বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণাঞ্চল। ২ উইকেট হারিয়ে দলটি তুলে নেয় ৩২৫ রান। ১৩১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। ১০১ রানে অপরাজিত থাকা তুষার দ্বিতীয় দিনেও ব্যাট হাতে দ্যুতি ছড়ান। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। দলটি দ্বিতীয় দিন শেষ করে ৮ উইকেটে ৭০১ রান নিয়ে।

শুভাগত হোম তিনটি, তানবীর হায়দার নিয়েছেন দুটি উইকেট। মোহাম্মদ শরিফ, মার্শাল আইয়ুব ও মোশাররফ হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

পঞ্চম রাউন্ড শেষে উত্তরাঞ্চলের পয়েন্ট ১৯। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণাঞ্চলের ১৩। উত্তরাঞ্চল হারলে আর দক্ষিণাঞ্চল জিতলেই কেবল পরিস্থিতি ভিন্ন হতো। কিন্তু তৃতীয় দিন শেষে দুই ভেন্যুতেই ম্যাচ যেভাবে এগুচ্ছে তাতে সে সম্ভাবনা খুবই ক্ষীণ। বিসিএলের পঞ্চম আসরে এসে প্রথম শিরোপা জয়ের মঞ্চ তৈরি করেছে উত্তরাঞ্চল।

ট্যাগ: বিসিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কচ্ছপের পেটে ১০০০ কয়েন

পরবর্তী

জুলির ‘অভিমানের দেয়াল’

পরবর্তী
মিউজিক ভিডিওর একটি দৃশ্যে কন্ঠশিল্পী জুলির সঙ্গে ডিজে রাহাত

জুলির ‘অভিমানের দেয়াল’

উচ্চশিক্ষায় ‘লীলা নাগদের’ জয়রথ ছুটছেই

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT