চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে উপজেলার দারিপাকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। উপজেলার বড়চওনা-দেবরাজ সড়কের দারিপাকা বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি জালাল উদ্দিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সহকারী শিক্ষক আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।

Banglabid

মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে সহকারী শিক্ষক আহসান হাবীবকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান ক্লাস কক্ষ থেকে ডেকে নিয়ে স্কুল মাঠের পাশে অকথ্য ভাষায় গালি গালাজ করেন ও ভয়ভীতি দেখান। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাকে সভাপতি পদে সমর্থন না করায় ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষকের প্রতি চড়াও হন। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে। আমরা তাদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করেছি।

সহকারী শিক্ষক আহসান হাবীব বলেন, সাবেক সভাপতি মজিবর রহমান যেভাবে অশ্লীল ভাষায় গালমন্দ ও হুমকি-ধমকি দিচ্ছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি মজিবর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলমানববন্ধনশিক্ষক লাঞ্ছনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থী গণধর্ষণ, গ্রেপ্তার ২

পরবর্তী

তামিমদের কাছে সৌম্যদের হার

পরবর্তী

তামিমদের কাছে সৌম্যদের হার

মুজিববর্ষে প্রবীণ নেতাদের সংবর্ধনা দেবে আ. লীগ

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT