চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলায় ক্যালগেরি প্রবাসীদের নিন্দা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৩৪ অপরাহ্ণ ২১, মার্চ ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি প্রবাসীরা অনলাইন বৈঠকে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় কানাডার ক্যালগেরিতে বসবাসরত সিলেট প্রবাসীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি তাদের।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান। প্রবাসীদের পক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টানসহ নানা মত ও পথের মানুষের সমন্বয়ে বৃহত্তর সিলেটের সুনাম ও সুখ্যাতি কালের পরিক্রমায় একটি সুন্দর সমাজ ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। সম্প্রতি মাওলানা মমিনুল হকের ধর্মসভাকে কেন্দ্র করে এক যুবকের ফেসবুক পোস্ট নিয়ে তিনটি গ্রামের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে ক্যালগেরি প্রবাসী সিলেটবাসী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

হাজার বছরের সামপ্রদায়িক সম্প্রীতির ইতিহাসকে সমুজ্জ্বল রাখতে সদাসয় সরকার দ্রুত আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থানরত শান্তি প্রিয় সিলেটবাসীদের মধ্যে বিরাজমান গভীর উদ্বেগ নিরসনে সচেষ্ট হবেন। অদূর ভবিষ্যতে বাংলাদেশে যাতে এমন পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় সেখানে।

Banglabid

সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি রুপক দত্ত বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশ ও জাতির শত্রু। সাম্প্রদায়িক শক্তি যে ধর্মেরই হোক না কেন এরা কখনো উন্নয়ন আর প্রগতির সহায়ক নয়।

শাল্লার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কোনভাবেই এমন ন্যাক্কারজনক ঘটনার দায় এড়াতে পারেন না।

বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কাদির তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাম্প্রদায়িক অপশক্তির এমন ঘৃণ্য আস্ফালন জাতির জন্য চরম লজ্জার। দ্রুত সকল অপরাধী ও অন্তরালে থাকা সহযোগীদের আইনের আওতায় আনতে তিনি জোর দাবি জানান। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ প্রশাসন ও রাজনীতিবিদদের ব্যর্থতা খতিয়ে দেখার জন্য তিনি উদাত্ত আহবান জানান।

Reneta

সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরন বনিক শংকর বলেন, সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সাম্প্রতিক যে নারকীয় ঘটনা ঘটে গেল তার সম্পর্কে কিছু বলতে গেলেই লজ্জায় মাথা নিচু হয়ে যায়। স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও যে দেশ আর জাতি নিয়ে গর্ব করি সেই দেশে জন্মেছি বলে আবার লজ্জাও হয়।

তিনি দেশে এবং দেশের বাহিরে সকল বাংলাদেশী যাদের এই ঘটনায় বিবেকে আঘাত লেগেছে, সবাইকে সম্মিলিতভাবে তীব্র নিন্দা, ঘৃণা ও সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।

তিনি বলেন, স্বাধীনতার মাসে এসব কর্মকাণ্ড স্বাধীনতার মূল আদর্শের পরিপন্থি। এই দেশের স্বাধীনতা অর্জনে সকল ধর্ম বর্নের অবদান সমান ছিল তাই সকলের সমঅধিকার থাকা বাঞ্চনীয়।

দোষীদের শনাক্ত করে দল মতের উর্ধ্বে উঠে দ্রুত সকল অপশক্তিকে বিচারের আওতায় এনে তিনি কঠোর শাস্তির দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাশাল্লাসুনামগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন রানী মুখার্জী

পরবর্তী

বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা আজ স্বীকৃত: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা আজ স্বীকৃত: প্রধানমন্ত্রী

ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানের ক্ষুধা নিয়ে ক্রাইস্টচার্চে তামিম-মুশফিকরা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT