চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি-মানবতা-অধিকারের শ্বাশত আহ্বানে বর্ষবরণ

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:১৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

শান্তি, মানবতা ও মানুষের অধিকারের শ্বাশ্বত আহ্বানে বাংলা নতুন বছর ১৪২২কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মানবতার জয়গান গেয়ে রমনা বটমূলে নববর্ষকে বরণ করেছে ছায়ানট। রমনা থেকে রাজধানী ঢাকা হয়ে পুরো দেশে বর্ষবরণের আনন্দে মেতেছে বাংলাদেশের মানুষ।

পূব আকাশে যখন নতুন বছরের প্রথম সূর্য ওঠার অপেক্ষা, তখন নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো মানুষের প্রতীক্ষা ছিলো রমনা বটমূলে। ছায়ানটের বর্ষবরণের আয়োজনে সেতার বাদনের মধ্য দিয়ে আবাহন জানানো হয় বাংলা নতুন বছরকে।

২০০১ সালে রমনা বটমূলে জঙ্গি হামলার দীর্ঘ ১৪ বছর পর এবছরই প্রথমবারের মত ‘এসো হে বৈশাখ এসো এসো’  প্রিয় গানটি গেয়ে বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪২২কে।

Banglabid

সকাল সাড়ে ৬টায় প্রার্থনা গীত গেয়ে শুরু হয় ছায়ানটে বৈশাখের মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন। নববর্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে।’

নিজ সংস্কৃতির পরিচয় জানান দিয়ে ৪৭ বছর আগে নববর্ষ উদ্যাপনের মাধ্যমে আবহমান গ্রাম-বাংলার উৎসবটি হাজির হয়েছিল নাগরিক জীবনে। সে পথ ধরে এ উৎসব এখন বাঙালি সংস্কৃতির পরিচায়ক হয়ে উঠেছে। পরিণত হয়েছে বাঙালির প্রাণের উৎসবে।

বৈশাখী সাজে ফুটফটে শিশুদের কেউ এসেছিল বাবা-মায়ের হাত ধরে; কেউ বা কোলে চড়ে। নারী-পুরুষের হাতে, গালের আল্পনায় ছিল চিরায়ত বাংলার আমেজ। বাংলার এই উৎসবের প্রথম লগ্নে বাঙালি সাজে বিদেশীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মত।

Reneta

বটতলায় বিছানো চটের গালিচায় বসে শহুরে মানুষ আজ যেন গান-কবিতা শুনতে শুনতে ফিরে গিয়েছিলেন মাটির টানে-শেকড়ের সন্ধানে।

যানচলাচল নিয়ন্ত্রণে রাস্তায় পুলিশ ব্যারিকেড থাকায় সবাইকে বেশ খানিকটা পথ হেটে আসতে হলেও তাদের মুখে ছিল হাসি। বটমূলের নিরাপত্তা নিশ্চিতে আর্চওয়ে,র্যাবের ওয়াচটাওয়ার ছাড়াও মেট্রোপলিটন পুলিশের নতুন টু-হুইলার যানে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়।

বরাবরের মতো এবারও শান্তি ও মানবতাকে ধারণ করা গানের সুর ও বাণীতে দেশজ চেতনায় উজ্জীবিত হওয়ার আবাহনে বরণ করা হয় নতুন বছরকে। ছায়ানটের একশ’ ত্রিশ জন শিল্পীর একক, দ্বৈত ও সমবেত গান আর কথায় ফুটে উঠে বাংলা আর বাঙালির অন্তর কথা। বিভিন্ন দেশাত্মকবোধক গান ও কবিতা আবৃত্তিসহ মোট ২৮ টি পরিবেশনা ছিল  অনুষ্ঠানে।

সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত গেয়ে সমাপ্তি হয় ছায়ানটের মুল আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটবর্ষবরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজারো কণ্ঠে কোটি বাঙালির হৃদয়ের সুর

পরবর্তী

ইরাকি হত্যার দায়ে এক মার্কিন সেনার যাবজ্জীবন

পরবর্তী

ইরাকি হত্যার দায়ে এক মার্কিন সেনার যাবজ্জীবন

আলোর পথযাত্রী হওয়ার আহ্বান

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT