চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান্তিপূর্ণ নির্বাচন চায় সরকার’, বামদের সঙ্গে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধী যাদের সাজা দিয়েছি এবং কার্যকর করেছি, তারা আবার ক্ষমতায় আসুক বাংলাদেশের জনগণও চায়না, আমরাও চাই না। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় আসুক তারা ও সেটা চাইবে না। শান্তিপূর্ণ নির্বাচন চায় সরকার।

সংলাপের জন্য নির্ধারিত সময় সন্ধ্যা সাতটার আগেই বাম নেতারা গণভবনে আসতে শুরু করেন। সংলাপে বাম জোটের নেতৃত্ব দিচ্ছেন বাম জোটের সমন্বয়ক সাইফুল হক।

সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপ শুরু হয়। শুরুতেই সূচনা বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন: আমরা যে উন্নয়নটা করতে পেরেছি, গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে তাহলে উন্নয়ন অব্যাহত থাকবে।

যে ক্ষমতায় আসে সেই থেকে যেতে চায় মন্তব্য করে তিনি বলেন: খালেদা জিয়া আমার বিরুদ্ধে বারোটা মামলা দিয়েছিল সরকারে এসে। আবার দেশে তত্ত্বাবধায়ক সরকার এসেও আরো ৫/৬ টি মামলা দেয়।
১/১১ সরকার আমাকে ইলেকশন না করার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে একটি মর্যাদা দেয়ার প্রস্তাব দেয় তারা। কিন্তু আমি, একটি কথা জোর দিয়ে বলেছি, নির্বাচন হবে জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে।

এর আগে, বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ হয়।

শনিবার জেল হত্যা দিবসে কোন সংলাপ অনুষ্ঠিত হয়নি। রোববার আওয়ামী লীগের নির্বাচনী জোটের অংশীদার ১৪ দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসে আওয়ামী লীগ সভাপতি।

আজ মঙ্গলবার দুপুরে ইসলামী দলগুলোর সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দফায় বাম দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংলাপ চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

ট্যাগ: গণভবনপ্রধানমন্ত্রীবাম গণতান্ত্রিক জোটলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্টোবর মাসেও বেড়েছে রপ্তানি আয়

পরবর্তী

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ

পরবর্তী

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ

পিচিচি’তে মেসিকে টেক্কা দিচ্ছেন তারা পাঁচজন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT