চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ জীবন পেতে চাইলে ফেসবুকে না থাকাই ভালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু হবার পর থেকেই এ নিয়ে তর্ক-বিতর্কের যেনো শেষ নেই। কেউ মনে করেন জীবনের জন্য ফেসবুক অপরিহার্য কেউবা আবার এর উল্টো যুক্তি দেখান। তাদের মতে, ফেসবুক না থাকলেই জীবনটা অনেক বেশি উপভোগ্য হয়। সেক্ষেত্রে পরিবার ও নিজেকে সময় দেয়া যায় অনেক বেশি। সমাজে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্খিত ও বিতর্কিত বিষয় থেকে দুরে থাকায় মন থাকে প্রফুল্ল।

এ বিষয়ে এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। সেখানে তিনি তার ফেসবুক আইডি  ডিঅ্যাক্টিভেট করা সহ ফেসবুক নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখেছেন।

আনিসুল হক লিখেছেন, ‘‘আমি এর আগে প্রায় আটমাস ফেসবুক বন্ধ রেখেছিলাম। তাতে অনেক সময় বাঁচে। বইপড়া, গানশোনা, লেখা, আঁকা, সামাজিকতা এসবের সময় পাওয়া যায়। রেস্টুরেন্টে গিয়ে খাবারের ছবি তুলি না, মাথা নিচু করে থাকি না, বন্ধুর সঙ্গে গল্প করি। সুর্যাস্ত দেখি। হাঁটি, সাঁতার কাটি, খেলা দেখি, খেলা দেখতে দেখতে স্টাটাস দিই না, নোটিফিকেশন দেখি না। এসব তো আছেই। সবচেয়ে বড় কথা, সবাইকে বন্ধু মনে হয়। সবাইকে আপন মনে হয়। কোনো কুতর্ক কোনো আবিলতা কোনো অপ্রয়োজনীয় বিতর্ক জগতে আছে বলে মনেই হয় না। মনটা খুব অনাবিল থাকে।

Banglabid

পাছে লোকে কিছু বলে এই আতঙ্ক থাকে না। নির্ভারভাবে কাজ করা যায়। আর ভারচুয়াল জগত থেকে বেরুলে মনেই হয় না আমি কিছু মিস করছি। ওই জগতটা আসলেই যে বাস্তবের দুনিয়ায় নাই, সেটা বোঝা যায়। বাস্তবের জগতে এলে মনে হয়, অবাস্তব ওই জগতটা কোথাও এক্সিস্ট করে না।

তখন কোনো ইস্যুতে আমরা জগতের শ্রেষ্ঠ চিন্তাবিদদের পরামর্শ খুঁজি। মানে মনীষীদের। মানে আমরা বইয়ের কাছে যাই। গুরুজনের কাছে যাই। বাস্তবের বন্ধু আর স্বজনের কাছে যাই।

যাই হোক, ফেসবুকের অনেক উপকারিতাও আছে। রক্ত জোগাড় করা যায়। সামাজিক রাষ্ট্রীয় অন্যায়ের প্রতিবাদ করা যায়। সচেতনতা সৃষ্টি করা যায়। মানবিক কাজ করা যায়। আরো অনেক অনেক…

Reneta

তবে নির্বিঘ্ন নির্বিবাদী শান্তিপূর্ণ জীবন পেতে চাইলে, আমার মনে হয়েছে, ফেসবুকে না থাকাই ভালো। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। তাকে আমি স্বাগত জানাই।

সবার মঙ্গল কামনা করি। আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করছি। পেজটা থাকবে। ভালো থাকবেন। ভালো থাকবেন। ভালো থেকো।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT