চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিব খান যেখানে আছে, সেখানে আর কথা নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ২১ তম ছবি নির্মাণ করছেন হিট নির্মাতা শাহীন সুমন। এই ছবির নাম ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ শোনা গেলেও শুটিং শুরুর পর জানা গেল নাম পরিবর্তন হচ্ছে।

এফডিসিতে চলছে এই সিনেমার শুটিং। সিনেমাটি নিয়ে শাহীন সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরোপুরি আধুনিক সিনেমা হবে এটি।

তিনি বলেন, আমার ক্যারিয়ারে ৪৯টি ছবি পরিচালনা করলেও মুক্তি পেয়েছে ৪৪টি ছবি। সবগুলো ছবির চেয়ে এটিকে এগিয়ে রাখবো। গল্প, টেকনিক্যাল সাপোর্ট, প্রযুক্তির ব্যবহার, শিল্পী, বাজেট সবকিছু থেকেই এগিয়ে থাকবে আমার এই ছবি। শাহীন সুমন বলেন, আধুনিক প্রযুক্তি যা কিছু আছে, সব ইকুয়েপমেন্ট এই সিনেমায় ব্যবহার করছি।

Banglabid

শাহীন সুমন বলেন, শুটিং শেষ হলে পোস্ট প্রোডাকশনের সবকাজ দেশের বাইরে থেকে করাবো। যাতে ছবি দেখার পর দর্শক না বলে সেকেলে! এজন্য আলাদা বাজেট রাখা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে এসব কাজ দেশ থেকেই করা হয়। কিন্তু এই ছবির জন্য হিউজ বাজেট রেখেছি।

জনপ্রিয় এই চিত্রপরিচালকের ভাষ্য, বাজেট, ইনস্ট্রুমেন্ট না দিয়ে অনেকেই বলেন এদেশের পরিচালকরা আধুনিক ছবি বানাতে পারে না। আমাকে এই ছবির জন্য পর্যাপ্ত বাজেট দেয়া হয়েছে, সুতরাং আমি এবার দেখিয়ে দেব। কাজটা শেষ করে দর্শকদের কাছে পৌঁছে দেই, তারপর তারাই বিচার করবেন ছবি কেমন হয়েছে।

শাহীন সুমন বলেন, এই ছবির চিত্রগ্রাহক আছেন মাহফুজুর রহমান। ওনাকে পেয়ে আমি মনে হয় পাগল হয়ে গেছি! উনি একজন ভালো ডিরেক্টর, শিল্পী এবং ক্যামেরাম্যান। তিনটা জিনিস একসঙ্গে পাচ্ছি তার থেকে। তার সঙ্গে কাজ করে আমার মুগ্ধতার শেষ নেই। এর আগে তার সঙ্গে কাজ করার আমার খুব শখ ছিল, কিন্তু সাধ্য ছিল না। এবার আমি তাকে পেয়েছি। আমি খুব দ্রুত কাজ করি। কিন্তু উনি ধীরে ধীরে কাজ করেন। এটা আমার চ্যালেঞ্জিং ছবি। সবকিছু তাকে জানানোর পর, আমাকে আর কিছু করতে দেয় না। উনি নিজের মতো সবকিছুই করেন। দুর্দান্ত, এক কথায় অসাধারণ।

Reneta

যোগ করে শাহীন সুমন বলেন, শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, শিবা শানু, সাদেক বাচ্চু, অমিত হাসান, ডন সবাই আছে এই ছবিতে। শাকিব খান আছে যেহেতু আর কথা নেই! শাকিব থাকা মানেই মনে হয় সিনেমা বানাচ্ছি। অন্য অনেক হিরোর সঙ্গে কাজ করেছি। কিন্তু শাকিব খান থাকা মানেই আমার কাছে সেটা পুরপুরি সিনেমা।

একটা কোর্টের সিকোয়েন্সের শুটিং করেছি। জর্জ রয়েছে, আর শাকিব। এখানে শাকিবের সংলাপ বেশি। কি যে অভিনয় করছে সে, সেটা বলে বোঝাতে পারবো না। আমি কাট বলিনি। শর্ট শেষ হলেও বলিনি। আমি শুধু দেখেছি শাকিব কত সময় এক্সপ্রেশন ধরে রাখতে পারে। অনেকক্ষণ পর শাকিবই বলেছে, ভাই শর্ট কাটেন না কেন? তখন আমি হেসে দিয়েছি। বলেছি, তোমার অভিনয়- এক্সপ্রেশন মুগ্ধ হয়ে দেখছিলাম।

এর আগে শাহীন সুমনের নির্দেশনায় শাকিব খান অভিনয় করেছেন অনেকগুলো হিট ছবিতে। তার মধ্যে রয়েছে লাভ ম্যারেজ, নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, এক বুক জ্বালা, টাইগার নাম্বার ওয়ান, সন্তান আমার অহংকার। সবশেষ এই নায়ক-পরিচালক জুটির ‘লাভ ম্যারেজ’ ছবিটি মুক্তি পায়। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ব্যবসা সফল হয়। প্রযোজনা করেছিল হার্টবিট প্রডাকশন হাউজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানচলচ্চিত্রডনবুবলীমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানশাহীন সুমনশিবা শানুসাদেক বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা

পরবর্তী

ঢাকায় ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকায় ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রী

প্রথমবারের মত তৃতীয় লিঙ্গের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে 'ডেনিম'

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT