চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘পাসওয়ার্ড’ এ ইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ চলচ্চিত্রে দেশের তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিলো ঢাকাই চলচ্চিত্রের ‘লাল টিপ’ খ্যাত অভিনেতা ইমনকে। দীর্ঘদিন পর ‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাদের।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ‘পাসওয়ার্ড’ ছবির প্রযোজক ইকবাল ও চিত্রনায়ক ইমন।

চিত্রনায়ক ইমন বলেন, ‘পাসওয়ার্ড’ এ চুক্তিবদ্ধ হয়েছি। অসাধারণ একটি চরিত্রে আমি অভিনয় করবো। ছবিতে আমি শাকিব ভাইয়ের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবো। আমার শুটিং শুক্রবার (১ মার্চ) থেকেই শুরু হচ্ছে।

Banglabid

‘পাসওয়ার্ড’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ায় শাকিব খান ও প্রযোজক ইকবালকে বিশেষ ধন্যবাদ জানান চিত্রনায়ক ইমন।

এ বিষয়ে ইকবাল বলেন, আমি আগেই বলেছিলাম ‘পাসওয়ার্ড’ এ চমকের পর চমক থাকবে। সে কথা অনুযায়ি এবার এই ছবিতে চুক্তিবদ্ধ হলেন ইমন। আরো থাকছেন বুবলী ও অমিত হাসান।

‘পাসওয়ার্ড’ ছবির কেন্দ্রীয় চরিত্র শাকিবের সাথে পরিচালক মালেক আফসারী ও প্রযোজক ইকবাল

শুক্রবার বিকেলে বাংলা মোটর এলাকায় অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং হাউজে হবে ছবির মহরত। ইকবাল জানান, শুক্রবারেই ছবির শুটিংয়ে অংশ নেবেন বুবলী ও ইমন। তবে শাকিব খান অংশ নিচ্ছেন ৫ মার্চ।

Reneta

‘পাসওয়ার্ড’ ছবিতে ইমনের কনফার্ম হওয়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ছবির কেন্দ্রীয় চরিত্র শাকিব খানও। তিনি বলেন, হ্যাঁ। ‘পাসওয়ার্ড’ এ কাজ করছে ইমন। খুবই ভালো একটি চরিত্রে রোল প্লে করবে সে। মন দিয়ে ইমন যদি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারে তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে যেতে পারে। এটা ইমনের ক্যারিয়ারে একটি বিশেষ অর্জন হতে পারে বলেও মনে করেন শাকিব।

‘পাসওয়ার্ড’ নির্মিত হবে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী।

একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। সেখানে সবকিছুতে থাকবে নতুনত্ব। শিল্পী ও নির্মাতা বাদে বেশিরভাগ টেকনিশিয়ানস থাকবেন দেশের বাইরের। গানের শুটিং হবে দুবাই, তুর্কিতে। ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে ‘পাসওয়ার্ড’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানইকবালইমনপাসওয়ার্ডবুবলীমালেক আফসারীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT