চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীরের সায়টিকা দূর করার উপায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

সায়টিকা সম্পর্কে সাধারণ মানুষের বিভিন্ন ভুল ধারণা রয়েছে। তাদের ধারণা শরীরের যে কোনো জায়গায় ব্যথা মানেই তা সায়টিকার কারণে হয়। কিন্তু এটা সঠিক নয়।

সায়টিকা আসলে কি?
আমাদের শরীরে সায়টিক নামের একটি নার্ভ বা স্নায়ু রয়েছে যার অবস্থান মেরুদণ্ডের লম্বা স্পাইনের শেষ দিকে কশেরুকা বা ভাটিব্রারা এল ৩, ৪, ৫ এবং সেকরাল স্পাইনের এস ১ কশেরুকা বা ভাটিব্রারা থেকে উরুর পিছন থেকে হাটুর নিচের মাংসপেশীর মধ্যে দিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত।

যখন কোনো কারণে এই নার্ভ বা স্নায়ুর উপর চাপ পড়ে তখন তা স্নায়ুর ডিষ্ট্রিবিউশন অনুযায়ী ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়। একে মেডিকেলের পরিভাষায় সায়টিকা বলা হয়।

সায়টিকার লক্ষণ:
কোমর ব্যথা; এ ধরণের ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়। অনেকক্ষেত্রে কোমরে ব্যথা না থাকলেও উরুর পিছন থেকে শুরু করে হাটুর নিচের মাংসপেশীর মধ্যে বেশী ব্যথা হয়। এ অবস্থায় বিশ্রামে থাকলে বা শুয়ে থাকলে ব্যথা হয়। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাটলে ব্যথা বেড়ে যায়।

এমনকি কিছুক্ষণ হাটলে আর হাটার ক্ষমতাও থাকে না। কিছুটা বিশ্রাম নিলে আবার একটু হাটতে পারে। আক্রান্ত পা ঝিন ঝিন বা অবশের মতো অনূভূত হয়। কখনো আক্রান্ত পায়ে জ্বালাপোড়াও অনুভব করে।

এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীর ইতিহাস ও ক্লিনিক্যাল এক্সামিনেশন এর পাশাপাশি লাম্বো-সেকরাল স্পাইনের এম আর আই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং) করার প্রয়োজন পড়ে।

এর চিকিৎসা হলো ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ হাটাচলা বা মুভমেন্ট না করা। এমন অবস্থায় সঠিক ফিজিওথেরাপি প্রয়োজন। এক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী ২-৪ সপ্তাহ ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এবং চিকিৎসক নির্দেশিত থেরাপিউটিক ব্যায়াম করলে রোগী দ্রুত আরগ্য লাভ করে।

সুস্থ হওয়ার পর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন; সামনের দিকে ঝুকে ভারী কাজ না করা; ভারী ওজনের না তোলা, শক্ত বিছানায় শোয়া, ভ্রমণ ও হাটাচলার সময় লাম্বার করসেট ব্যবহার করা এবং চিকিৎসকের নির্দেশিত ব্যায়াম করা।

ট্যাগ: স্বাস্থ্য কথা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গর্ভে শিশু গুলিবিদ্ধ: সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন, শুনানি রোববার

পরবর্তী

রাবাক ওবামাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি

পরবর্তী

রাবাক ওবামাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি

নেপালের সহায়তায় আবার ব্যাট হাতে আমিনুল ইসলাম বুলবুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT