চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিয়ত বয়াতিকে কেন জামিন নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
শরিয়ত বয়াতি-টাঙ্গাইল

বাউল গানের অনুষ্ঠানে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শরিয়ত বয়াতিকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

শরিয়ত বয়াতির জামিনের আবেদন শুনানির পর বুধবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরা হক মনি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াসউদ্দিন আহমেদ।

এই মামলার নথি থেকে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় হযরত হেলাল শাহ্ পীরের ১০ম বার্ষিক পালাগানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি গান করেন। সেই গান ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর গত ৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। ১১ জানুয়ারি ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওইদিনই টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আসলাম মিয়ার আদালতে হাজির করে মির্জাপুর থানা পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শরিয়ত বয়াতিকে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠান।

এরপর জামিন আবেদন করলে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত শরিয়ত বয়াতির জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন হাইকোর্টে আবেদন করা হয়।

ট্যাগ: টাঙ্গাইলশরিয়ত বয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রলার ডুবির ঘটনায় মামলা

পরবর্তী

ল’রিয়েল-ইউনেস্কো অ্যাওয়ার্ড পেলেন ফিরদৌসী কাদরী

পরবর্তী

ল’রিয়েল-ইউনেস্কো অ্যাওয়ার্ড পেলেন ফিরদৌসী কাদরী

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ-মহাখালী

ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে শ্রমিকদের অবরোধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT