চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থীদের সঙ্গে ষড়যন্ত্রে বিএনপির নাম আসছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

কক্সবাজার এবং উখিয়াসহ ওই অঞ্চলের রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ষড়যন্ত্রের সাথে বিএনপির নাম শোনা যাচ্ছে। বিএনপিকে বলবো এই অপতৎপরতা বন্ধ করুন। বিএনপি আজ নোংরা খেলায় মেতে উঠেছে, তারা মিয়ানমার বা অত্যাচারীর বিরুদ্ধে কথা বলে না। কথা বলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে।

শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং তা আজও অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো। জাতিসংঘ ও সারা বিশ্ব এ সংকট মোবাকেলায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন।

সারা বিশ্ব বলছে সংকট মোকাবেলায় শেখ হাসিনার সরকার সফল হয়েছে। কিন্তু শেখ হাসিনার এই সফলতা সহ্য করতে না পেরে বিএনপি সরকারের সমালোচনা করছে। তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। নির্বাচন কমিশনও তাদের খুশি করতে পারবে না।

তিনি বলেন, আমরা ইতিহাসের এক কঠিনতম সময় অতিক্রম করছি। হাওর, উপকূল এলাকার জলোচ্ছ্বাস এবং সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের অভ্যন্তরীণ ঘটনায় সেনাবাহিনীর অভিযানে বিতাড়িত হয়ে এ পর্যন্ত তিন লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের সামাল দিতে হচ্ছে।

‘আমরা উদ্বিগ্ন, প্রাকৃতিক ক্ষয়ক্ষতির পর শরণার্থীদের এই বিশাল বোঝা কিভাবে বহন করবো। প্রধানমন্ত্রীর মনোবল, সাহসী ভূমিকা ও বিচক্ষণ নেতৃত্বের মধ্যে দিয়ে এ অবস্থা কেটে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, শরণার্থীর সঙ্গে ষড়যন্ত্র, অবৈধ অস্ত্র, মাদক ও দেশী-বিদেশী ষড়যন্ত্র অনুপ্রবেশ করতে পারে। আমরা নির্যাতিত মুসলমানদের আশ্রয় দিয়েছি, আমরা তাদের সাথে আছি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেওয়ার ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছি।

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপিরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার মিয়ানমারের দিকে মার্চ করতে চায় বিএনপি

পরবর্তী

ওআইসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

পরবর্তী

ওআইসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডা, ফুটবল ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় পয়েন্ট খোয়াল রোনালদোহীন রিয়াল

সর্বশেষ

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT