চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শফিউল এখন আরও আত্মবিশ্বাসী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ১৮ আগস্ট। তার আগে নিজেদের মধ্যে খেলা অনুশীলন ম্যাচে বিধ্বংসী বোলিং করলেন শফিউল ইসলাম। বুধবার ১৭ রানে তুলেছেন ৫ উইকেট। টেস্ট দলের বাইরে থাকা এই পেসার সামর্থ্যের জানান দিয়ে অপেক্ষায় সুযোগের। সেটা মিললে এমন পারফরম্যান্স অজিদের বিপক্ষে টেনে নিতেও আত্মবিশ্বাসী তিনি।

শফিউল এক বছর আগে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই নিজের সর্বশেষ টেস্টটি খেলেছেন। আশা করছেন আবারও সাদা পোশাকে রঙিন আলো ছড়ানোর, ‘অস্ট্রেলিয়া দল আসছে। যদি টিমে থাকি, এই পারফরম্যান্সটা আমার মনে হয় ভালো কিছু দেবে। নতুন বল কাজে লাগানো নিয়ে অনুশীলন করেছি। সেই জিনিসগুলো প্রয়োগের চেষ্টা করেছি এখানে। সফল হতে পেরেছি।’

মুশফিকের দলের বিপক্ষে দিনের শুরুতে প্রথম স্পেলের প্রথম তিন ওভারের মধ্যে তিন উইকেট নেন শফিউল। ৮ রানের মধ্যে সাজঘরে পাঠান সৌম্য, ইমরুল, রিয়াদকে। শেষের স্পেলে নেন আরও দুই উইকেট। শফিউল মনে করছেন সামনে যত খেলাই আসুক এই স্পেলটা পেছন থেকে আত্মবিশ্বাস যোগাবে, ‘যে ম্যাচই খেলি, ভালো করলে আত্মবিশ্বাস বাড়ে। সামনে যত খেলাই আসুক, এই স্পেলটা কাজে দেবে।’

Banglabid

সবশেষ টেস্ট খেলেছেন গত বছর। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের এই মাঠে। তার পরের টেস্টেই চলে যান স্কোয়াডের বাইরে। বলা হয়েছিল বিশ্রাম। আসল কারণ ছিল ফিটনেস। ভবিষ্যতে আর এমন দিন দেখতে চান না শফিউল। পেছন থেকে শিক্ষা নিয়ে ফিটনেসের প্রতি যত্নবান হয়েছেন। সেজন্যই সাফল্য এসেছে বলে উপলব্ধি তার, ‘অনেকদিন ট্রেনিং করছি। ফিটনেস টেস্টে অনেক ভালো করেছি। ওটার ফল এখন পাচ্ছি। ফিট থাকার জন্য কাজ করছি।  ভবিষ্যতে এমন দিন যেন না আসে, ফিটনেসের ঘাটতি নিয়ে কথা হয়।’

শফিউল চেষ্টা করছেন আরও উন্নতির, ‘দক্ষতা বাড়াচ্ছি। উইকেট কী চায় সেটা বুঝে বোলিং করছি। সুইং নিয়ে কাজ করছি। যত খেলব তত অ্যাকুরেসি বাড়বে আশা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শফিউল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় ধরনের চুক্তি স্বাক্ষর

পরবর্তী

টাইগারদের সামলাতে অজিদের ‘দুবাই থেরাপি’

পরবর্তী
অস্ট্রেলিয়া

টাইগারদের সামলাতে অজিদের ‘দুবাই থেরাপি’

সংবাদ লাইভে পেছনে নিউজরুমে হঠাৎ চালু ‘পর্নো ভিডিও’!

সর্বশেষ

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT