চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শফিউলের বোলিং তোপে বিধ্বস্ত গাজী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ওভারের পঞ্চম বলেই পেয়ে গেলেন সাফল্য। পরের ওভারের প্রথম দুই বলে শফিউল ইসলাম তুললেন টানা উইকেট। অপর প্রান্ত থেকে উইকেট দখলের উৎসবে যোগ দিলেন আলাউদ্দিন বাবু। পরে আবার দুই উইকেট নিলেন শফিউল। বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ডানহাতি পেসারের এক স্পেলে ৫ উইকেট শিকারে বিধ্বস্ত গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিংলাইন। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে ২৬ রান তুলতেই ৬ ব্যাটসম্যানকে হারিয়েছে তারা।

প্রথম ৬ ব্যাটসম্যানের কেউই পাননি দুই অঙ্কের দেখা। গাজীর ওপেনার মেহেদী হাসানকে (১) এলবিডব্লিউ করে উইকেট শিকারের উৎসব শুরু করেন শফিউল। এক বল বাদেই নিজের দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিতে রনি তালুকদারকে (০) উইকেটের পেছনে ইরফান শুক্কুরের হাতে ক্যাচ বানান এ পেসার। পরের বলে শামসুর রহমান শুভকে (০) করেন বোল্ড। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো শফিউল চার বলের ব্যবধানে নেন তিন উইকেট।

অপর প্রান্ত থেকে আলাউদ্দিন বাবু ফেরান গাজীর অধিনায়ক ইমরুল কায়েসকে (৭)। প্রথম তিন উইকেট শিকার করা শফিউল আবার আঘাত হানেন নিজের চতুর্থ ও পঞ্চম ওভারে। রায়হান উদ্দিনকে (২) উইকেটের পেছনে ক্যাচ বানানোর পর এ পেসার নিজের পঞ্চম শিকারের দেখা পান ভারতীয় রিক্রুট পারভেজ রসূলকে (৬) একইভাবে আউট করে।

মোহামেডানের জার্সিতে এবার প্রিমিয়ার লিগ খেলছেন মোহাম্মদ আশরাফুল। গত আসরে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান আছেন প্রথম ম্যাচের একাদশে। সাদা-কালো শিবিরে বিদেশি ক্যাটাগরিতে খেলছেন ভারতীয় অলরাউন্ডার বিপুল শর্মা।

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসশফিউল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আন্টি’ ডাকায় যা বললেন কারিনা

পরবর্তী

নারায়ণগঞ্জে স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত

পরবর্তী
নারায়ণগঞ্জ-স্টিল মিল-দগ্ধ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত

ওবায়দুল কাদের সুস্থ

কথা বলতে পারছেন ওবায়দুল কাদের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT