চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন ঢাকার দুই মেয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
মেয়র

ঢাকার দুই সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে শপথ পাঠ করান।

প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তন চত্বরে এ সময় শপথ নেন নতুন নির্বাচিত আরও ১৭২ জন কাউন্সিলর। তাদেরকে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জন করে যথাযথভাবে দায়িত্ব পালনে ঢাকার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের নির্দেশ দেন।

Banglabid

তিনি বলেন, আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা করে উন্নয়ন করছি। ফলে, সরকার আসবে সরকার যাবে, কিন্তু উন্নয়নের কাজ যেন থেমে না যায়। যেমনটা আগে হয়েছিলো। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই আমরা। স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে। যার যার বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিজেদের অর্জন করতে হবে।

এসময় তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যদি দুর্নীতি ও অনিয়ম হয় তবে কাউকে ছাড়বো না। আমার হাতে সময় খুব কম, যে কাজ শুরু করেছি সেটা শেষ করতে হবে। এক্ষেত্রে কোন নয়-ছয় সহ্য করা হবে না। কে ভোট দিলো কে না দিলো তা বিবেচনা না করে সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে হবে।

করোনা ভাইরাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশকে কিভাবে করোনা মুক্ত করা যায় তার জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করছি। নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ পোশাকের ব্যবস্থা করা হচ্ছে। এখন থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে। মশা যেন ভোট খেয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীমেয়রশপথ গ্রহণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক ডিআইজি’র স্ত্রীকে কারাগারেই থাকতে হচ্ছে

পরবর্তী

ওয়ার্ড কমিশনার প্রার্থী তিশা!

পরবর্তী

ওয়ার্ড কমিশনার প্রার্থী তিশা!

খালেদা জিয়া-মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন

অ্যাডভান্সড ট্রিটমেন্টের ‘সম্মতি দেননি’ খালেদা জিয়া

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT