চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাধিক হলে ‘শাহেনশাহ’, চালু হচ্ছে বন্ধ হল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
বিনোদন
A A
শাকিব যখন 'শাহেনশাহ'

শাকিব যখন 'শাহেনশাহ'

গান, ট্রেলার, টিজার দিয়ে আলোচনায় তারকাবহুল ছবি ‘শাহেনশাহ’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান। আর এই ছবিটি শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে শতাধিক সিনেমা হলে!

শাকিব খানের সঙ্গে ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া, সঙ্গে নবাগত রোদেলা জান্নাত। একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও এবার আর এমনটা হচ্ছে না। শুক্রবার (৬ মার্চ) ছবিটি মুক্তি পাচ্ছে একশোর বেশি সিনেমা হলে! এমনটাই জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।

‘শাহেনশাহ’র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, ছবিটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। চ্যানেল আই অনলাইনকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাদল বলেন, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০০ সিনেমা হল নিশ্চিত হয়েছে।’

Banglabid

তিনি বলেন, অনেকগুলো বন্ধ থাকা সিনেমা হল আবার ‘শাহেনশাহ’ দিয়ে সচল হচ্ছে। এজন্য হল সংখ্যা বেশি হয়েছে। সবমিলিয়ে হল সংখ্যা ১২০ হতে পারে! যমুনা ব্লকবাস্টার, মধুমিতা, শ্যামলী, বলাকাসহ ঢাকার অধিকাংশ সিনেমা হলে চলবে ‘শাহেনশাহ’।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব, নুসরাত ফারিয়া, রোদেলা ছাড়াও আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, সিবা শানু, অনুভব মাহবুব, লিটন হাসমি।

এ ছবির মধ্য দিয়ে চলতি বছরের প্রথম আড়াই মাসের মধ্যে শাকিব খানের দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। এরআগে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিলো তার আলোচিত ছবি ‘বীর’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব মাহবুবঅমিত হাসানআহমেদ শরীফনুসরাত ফারিয়াবীরমিশা সওদাগররোদেলারোদেলা জান্নাতলিটন হাসমিলিড বিনোদনশাকিবশাকিব খানশামীম আহমেদ রনিসিবা শানু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাইলফলকের সামনে মাশরাফী

পরবর্তী

রমনায় উপ-সচিবের মরদেহ উদ্ধার

পরবর্তী

রমনায় উপ-সচিবের মরদেহ উদ্ধার

মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের বছরব্যাপী কর্মসূচি

সর্বশেষ

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT