চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শততম টেস্ট জিতলে হবে অবিস্মরণীয় পাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ঢাকার মাঠে বাংলাদেশের অভিষেক টেস্টের সাক্ষী হয়েছিলেন ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। টাইগারদের ১০০ নম্বর টেস্ট কাভার করতে শ্রীলঙ্কার কলম্বোয় আছেন জাগোনিউজ২৪.কম’র এই বিশেষ প্রতিনিধি। প্রথিতযশা এই ক্রীড়া সাংবাদিক বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত, সেই সঙ্গে আবেগাপ্লুত।

চ্যানেল আই অনলাইনকে জানালেন মাইলফলকের ম্যাচকে ঘিরে তার প্রত্যাশার কথা, ‘আমি মুখিয়ে আছি স্মরণীয় কিছু দেখার জন্য। আমি খুশি হবো, আনন্দিত হবো এবং গোটা দেশ নেচে উঠবে যদি ১০০তম টেস্ট জিতে আমরা টেস্ট যাত্রাকে এগিয়ে নিতে পারি। প্রথম টেস্ট আমরা জিততে পারিনি, ৫০তম টেস্ট ৭ উইকেটে হেরেছিলাম। শততম টেস্ট জিতলে সেটি হবে অবিস্মরণীয় পাওয়া। আমি সেটি দেখতে মুখিয়ে আছি।’

আরিফুর রহমান বাবুর মতে শততম ম্যাচকে ঘিরে শুধু ক্রিকেট সংশ্লিষ্টরা নয় বাংলাদেশের সব মানুষের মাঝেই আলাদা উন্মাদনা তৈরি হয়েছে, ‘আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ক্রীড়ানুরাগী, ভক্ত-সমর্থক এবং গোটা জাতি উন্মুখ হয়ে আছেন এই টেস্ট দেখার জন্য। একটা বাড়তি আবেগ কাজ করছে সবার মনে। সত্যি আমি পুলকিত, অভিভূত এবং রোমাঞ্চিত। বাংলাদেশের অভিষেক টেস্ট আমি দেখেছি। ৫০ নম্বর টেস্ট দেখা হয়নি। ১০০ নম্বর টেস্ট ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে।’

Banglabid

শততম টেস্ট আলোচনার উপলক্ষ হলেও বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচের প্রসঙ্গও উঠে এলো। ২০০০ সালের সেই ম্যাচ নিয়ে স্মৃতিচারণ করলেন তিনি। যে সোনালী ক্ষণ থেকে ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখে বাংলাদেশ, ‘অভিষেক টেস্ট কাভার করতে পারাটা ছিল দুর্দান্ত অভিজ্ঞতা। এখনও সব মনে আছে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগেও বাংলাদেশ দল ছিল বিকেএসপিতে। শেষ প্র্যাকটিস করেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগের রাতেও স্টেডিয়ামে আসার সুযোগ হয় আমার। তখনকার প্রস্তুতি, উন্মাদনা, দল নিয়ে আলোচনা-পর্যালোচনা সবই ছিল অন্যরকম।’

‘আমিনুল ইসলাম বুলবুল ও হাবিবুল বাশার সুমনের খেলা নিয়ে সংশয় ছিল। আমরা অনেক লেখালেখি করেছি এটি নিয়ে। প্রথম টেস্টে ভারতের কাছে আমরা ৯ উইকেটে হারলেও আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরি, হাবিবুল বাশার সুমনের ফিফটি, পরে নাঈমুর রহমান দুর্জয়ের ৬ উইকেটে আমরা ম্যাচের তিন দিন পর্যন্ত আপার হ্যান্ডে ছিলাম। সেই স্মৃতি এখনও জাগরুক আছে। হয়তো জীবনের শেষদিন পর্যন্ত থাকবে। প্রথম টেস্টের রোদ ঝলমলে সকালের মতো কলম্বোয় শততম টেস্টর শেষ দিনটাও হোক তেমনই উজ্জ্বল ও আলোকিত। শুভাকামনা টিম টাইগার্স।’

বিস্তারিত দেখুন ভিডিওতে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের শততম টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT