চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই দ্বিতীয় দিনের জন্য জমিয়ে রাখলেন স্মিথ-লাবুশেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টি গিলে নিয়েছে এক সেশনের বেশি সময়। উত্তাপের সিডনি টেস্টের প্রথমদিনটা তাই খানিকটা নির্লিপ্ত। ৫৫ ওভারে যতটুকু খেলা হয়েছে, ম্যাচের দখল অবশ্য স্বাগতিক অস্ট্রেলিয়ার হাতেই। বড় স্বস্তির হল, অজিদের লড়াইয়ে ফেরার আভাস। আগের দুটেস্টে বাজে ফর্মের কারণে আইসিসির সেরা ব্যাটসম্যানের সিংহাসন হারানো স্টিভেন স্মিথের ফর্মে ফেরার ইঙ্গিত।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। চতুর্থ ওভারে ডেভিড ওয়ার্নারকে হারিয়ে শুরুটা ধাক্কার হলেও দুই ফিফটিতে ২ উইকেটে ১৬৬ রান তুলে দিনের শেষটা ভালো হয়েছে স্বাগতিকদের।

ওয়ার্নারকে জায়গা করে দিতে মিডলঅর্ডারে নেমে গেছেন অ্যাডিলেড ও মেলবোর্নে ওপেনিং করা ম্যাথু ওয়েড। আরেক ওপেনার জো বার্নস একাদশে জায়গাই পাননি, তার জায়গায় নেমে অভিষেকে ৬২ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন ২৩ বছরের তরুণ ডানহাতি উইল পুকোভস্কি।

Banglabid

আধা-ফিট ওয়ার্নার চতুর্থ ওভারে শিকার হন মোহাম্মদ সিরাজের, চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৫ রানে।

সেই ধাক্কাকে আমলে না নিয়ে ঠিক ১০০ রানের জুটি গড়েন পুকোভস্কি ও লাবুশেন। অভিষেক ইনিংসে দারুণ পরিপক্বতার পরিচয় দেয়া তরুণের ১১০ বলের ইনিংস থামিয়েছেন ভারতের অভিষিক্ত পেসার নবদ্বীপ সাইনি। এক অভিষিক্তের বলে আরেক অভিষিক্তের আউটের দারুণ দৃশ্যের সাক্ষী হন ক্রিকেটপ্রেমীরা। পুকোভস্কি অবশ্য আগেই আউট হতে পারতেন, উইকেটরক্ষক রিশভ পান্টের পিচ্ছিল গ্লাভস তাকে জীবন দিয়েছে দুবার।

পরে আর কোনো উইকেটের পতন হয়নি, ৬০ রানের জুটিতে অবিচ্ছিন্ন লাবুশেন ও স্মিথ। ৮ চারে ১৪৯ বলে ৬৭ রানে অপরাজিত লাবুশেন, স্মিথ দ্বিতীয় দিন শুরু করবেন ৩১ রান নিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাবুশেনলিড স্পোর্টসসিডনি টেস্ট ২০২১স্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

পরবর্তী

ভালো ভালো গান দিয়ে সবার হৃদয়ে জায়গা নিতে চাই: তরিক

পরবর্তী

ভালো ভালো গান দিয়ে সবার হৃদয়ে জায়গা নিতে চাই: তরিক

‘নতুন জীবন’ পেয়ে সৌরভ বললেন ধন্যবাদ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT