চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ল্যাঙ্গারকে দানব হিসেবে তুলে ধরা হচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা খেলোয়াড় মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কিছু মানুষ তাকে দানব হিসেবে তুলে ধরছে। জাস্টিন ল্যাঙ্গার এমন নয়। যদি তার কোনো দুর্বলতা থেকে থাকে, সে-ই প্রথম তা মেনে নেবে। সে আপনার সঙ্গে বসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং সমস্যার সমাধান খুঁজবে।’

অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগের পর ল্যাঙ্গারকে নিয়ে চলছে নানাধরনের আলোচনা। সাবেক সতীর্থরা থেকে শুরু করে অনেকেই বলছেন বিষয়টি ঠিকমতো সামলাতে পারেনি বোর্ড। নেতিবাচক মন্তব্যও আসছে। সেসবে ক্ষুব্ধ অ্যাডাম গিলক্রিস্ট এভাবেই জানিয়েছেন প্রতিক্রিয়া।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জিতেছেন এমন কোচকে মাত্র ছয় মাসের চুক্তি বাড়ানোর কথা বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। উপযুক্ত ব্যাখ্যা ছাড়া দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব কেনো দেয়া হয়নি, তাতে স্তম্ভিত গিলক্রিস্ট। বোর্ডের পক্ষ থেকে ল্যাঙ্গারের কোচিং মেয়াদকে পরিবর্তনকালীন সময় হিসেবে আখ্যা দেয়া হয়।

সোমবার অজিদের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘কোচের অবস্থান, প্রয়োজনীয়তা এবং বিবর্তন নিয়ে, পরিবর্তনকালীন সময় নিয়ে কর্পোরেটদের বিশ্লেষণকে আমি পাত্তা দেই না।’

‘অবশ্যই, সেখানে কিছু অনৈক্য আছে বলে মনে হচ্ছে। মনে করি না যে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কঠোরভাবে চাপ দিয়েছে। খেলোয়াড়রা বা ম্যানেজাররা এমন করেছে কিনা আমি এভাবে বলতে পারি না। অথচ গণমাধ্যমে বিষয়টি সেভাবেই এসেছে। জাস্টিনকে তার অবস্থান থেকে সরানোর জন্য সম্মিলিত চাপ ছিল।’

‘এটি আপনার উপর কী ধরনের প্রভাব ফেলবে? পরিবারের উপর প্রভাব কেমন? আপনি এমন একটি সময়ের মাঝে যেখানে জানেন না কী হচ্ছে। মনে করি এটি বেশ অবিবেচকের মতো সিদ্ধান্ত ছিল। কিছু সিদ্ধান্ত লোভের কারণে প্ররোচিত হয়ে নেয়া হয়েছে। এটি সত্যিই আমাকে হতবাক করেছে।’ যোগ করেন গিলক্রিস্ট।

ল্যাঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ জুনে শেষ হওয়ার কথা ছিল। তিনি দীর্ঘমেয়াদে চুক্তি বাড়ানোর চেষ্টা করছিলেন। হোবার্টে অ্যাশেজের শেষ টেস্টের সময় ও বোর্ড সভার মধ্যে সিএ প্রধান নির্বাহী নিক হকলি এবং জাতীয় দলের সিএ প্রধান বেন অলিভারের সঙ্গে একাধিকবার চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন।

শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি নিয়ে আট ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন ল্যাঙ্গার।

ট্যাগ: অস্ট্রেলিয়াগিলক্রিস্টলিড স্পোর্টসল্যাঙ্গারসিএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লতার মৃত্যুর খবর জানেন না সন্ধ্যা

পরবর্তী

জাপানি দুই শিশু: সর্বোচ্চ আদালতের আদেশ ১৩ ফেব্রুয়ারি

পরবর্তী
জনপ্রিয় মানুষজনের সমাগম, সবাই masks পরা, জাপানি দুই শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানি দুই শিশু: সর্বোচ্চ আদালতের আদেশ ১৩ ফেব্রুয়ারি

ম্যানইউর রুনি অ্যালকোহল আসক্তি নিয়ে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানইউ সময়ে অ্যালকোহল আসক্ত ছিলেন রুনি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT