চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাঙ্গাভেল্টকে ছাড়ায় বিসিবিকে প্রোটিয়াদের ধন্যবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের ডাকে সাড়া দিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। খবর ছিল সাউথ আফ্রিকার বোলিং কোচ হতে চলেছেন সাবেক পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র দিতেই দেরি করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। অবশ্য কোচ নয়, টাইগারদের সাবেক পেস বোলিং কোচকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

মঙ্গলবার পদত্যাগপত্র পাঠান ল্যাঙ্গাভেল্ট। বুধবার তাকে ছেড়ে দেয় বিসিবি। সেদিনই ৭২ ওয়ানডে খেলে ১০০ উইকেট পাওয়া পেসারকে নিয়োগ দেয় সিএসএ।

বড়দিনের ছুটিতে নিজ দেশে ছিলেন প্রোটিয়াদের সাবেক এ পেসার। সেখান থেকেই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান। বিসিবি তা গ্রহণ করায় ছুটি শেষে আর বাংলাদেশে ফেরার দরকার হল না তার।

Banglabid

ল্যাঙ্গাভেল্টকে কোনো ঝামেলা ছাড়াই ছেড়ে দেয়ায় বিবৃতিতে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফাওল, ‘চুক্তি থাকার পরও ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দেয়ায় ও তাকে প্রোটিয়াদের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেতে সহযোগিতা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ।’

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর দেশের ক্রিকেটকে ঢেলে সাজাচ্ছে সাউথ আফ্রিকান বোর্ড। অস্থায়ীভাবে ক্রিকেট পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি কোচের দায়িত্ব তুলে দিয়েছেন সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচারের কাঁধে। ল্যাঙ্গাভেল্ট হলেন বোলিং পরামর্শক। তারই ধারাবাহিকতায় কোচিং স্টাফে ঢুকেছেন জ্যাক ক্যালিস। প্রোটিয়া দলে ব্যাটিং পরামর্শকের পদে নাম লিখিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চার্লস ল্যাঙ্গাভেল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT