চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্তেকে ৩ পেনাল্টি দিয়েও জয়ী বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো খেলায় লেভান্তেকে তিনটি পেনাল্টি দিয়েছিল বার্সেলোনা। দুটিতে সফল হলেও একটি প্রতিহত করেন মার্ক-আন্দ্রে টের স্টেগান। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই হলো পাঁচ গোল। শেষ মুহূর্তে লুক ডি জংয়ের অসাধারণ হেডে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৩-২ গোলে জিতে বার্সা।

রোববার রাতে লেভান্তের মাঠে হওয়া ম্যাচে জয়ের পর সেভিয়াকে টপকে আবারো টেবিলের দুইয়ে উঠেছে জাভি হার্নান্দেজের দল। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্টও ৬০ হলেও গোল পার্থক্যে পিছিয়ে দলটি তিন নম্বরে নেমেছে। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

খেলার ৫২ মিনিটে লিড পায় স্বাগতিকরা। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে দানি আলভেস ডি বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করেন হোসে লুইস মোরালেস।

চার মিনিট পর আবারো লেভান্তের পেনাল্টি কিক। ডি বক্সের মধ্যে এরিক গার্সিয়ার হাতে বল লাগলে বেজে ওঠে রেফারির বাঁশি। রজার মার্টির নেয়া ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন টের স্টেগান।

জমজমাট ম্যাচের ৫৯ মিনিটে উসমানে ডেম্বেলে দেন ক্রস, হেডে বল জালে জড়িয়ে অতিথিদের সমতায় ফেরান পিয়েরে-এম রিক অবামেয়াং।

বার্সা সমতায় ফেরার নিকো গঞ্জালেজের পরিবর্তে মাঠে নেমেছিলেন পেদ্রি। ৬৩ মিনিটের মাথায় এই স্প্যানিশ মিডফিল্ডার গাভির পাসে বল নিয়ে ডান পায়ের শটে গোল করে বার্সেলোনাকে গিয়ে দেন।

এরপর ক্লেমেন্ট লেংলেটের বদৌলতে আবারো পেনাল্টি পায় লেভান্তে। দানি গোমেজকে তিনি ডি বক্সের ভেতর ফাউল করেন। স্পট কিক থেকে নিশানাভেদ করেন গঞ্জালো মেলেরো।

নির্ধারিত সময় শেষে ড্রয়ের পথেই এগোচ্ছিল খেলা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্ডি আলবার ক্রসে হেডে গোল করে বার্সাকে জয়ের আনন্দে ভাসান লুক ডি জং।

ট্যাগ: ডি জংবার্সাবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিরোজপুরে দুই কোটি মূল্যের ৪টি তক্ষকসহ আটক ১

পরবর্তী

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের পার্লামেন্টে ভোটের প্রস্তুতি

পরবর্তী
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের পার্লামেন্টে ভোটের প্রস্তুতি

দুটি ফুটবল খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লপের দেখা এক মহাকাব্যিক লড়াই

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT